বুধবার , ২৬ নভেম্বর ২০২৫ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ভেজাল গুড়ের ৫ কারখানা শনাক্ত, প্রতিটিকে ৫০ হাজার টাকা করে জরিমানা

প্রতিবেদক
sonynews
নভেম্বর ২৬, ২০২৫ ১:০৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে খেজুরের রস ছাড়াই ভেজাল গুড় তৈরির পাঁচটি কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার সকালে বাঘা উপজেলার আড়ানি পৌরসভার শাহাপুর গ্রামে এ অভিযান চালানো হয় বলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগ কার্যালয়ের উপ-পরিচালক ইব্রাহিম হোসেন জানিয়েছেন।

অভিযানের সময় ওইসব কারাখানায় খেজুরের রস ব্যবহার না করে চিনি, রঙ, চুন ও হাইড্রোজ মিশিয়ে গুড় তৈরি করতে দেখা গেছে।

অভিযানের খবর পেয়ে আসাদুল নামের এক কারখানার মালিক পালিয়ে যান। পরে তার স্ত্রী লাকি খাতুন সাংবাদিকদের গুড় তৈরির পদ্ধতির কথা জানান।

তিনি বলেন, তারা গুড় বানাতে খেজুরের রস না, ‘চিনি গুড়’ ব্যবহার করেন। পরে এসব গুড় নাটোরের গোপালপুর ও লালপুরসহ বিভিন্ন মোকামে সরবরাহ করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগ কার্যালয়ের উপ-পরিচালক ইব্রাহিম হোসেন বলেন, “গোপন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এখানে গুড়ের চেয়ে চিনির পরিমাণ বেশি পাওয়া গেছে; রসের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

“এ কারণে পাঁচটি কারখানার প্রত্যেকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

সচেতনতা বাড়ানো এবং ভেজাল নির্মূলে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

র‌্যাব-৫ রাজশাহীর উপ-অধিনায়ক মেজর মুস্তাফিজুর রহমান বলেন, “দীর্ঘদিন ধরে ভেজাল গুড় তৈরির তথ্য পাওয়া যাচ্ছিল। ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে এগুলোকে খেজুর ও আখের গুড় হিসেবে বাজারজাত করে মানুষকে ক্ষতির মুখে ফেলা হচ্ছিল।”

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত, দ্বায়িত্বে দুই কেন্দ্রীয় নেতা

ভারতীয় মথ ডালে ক্ষতিকর কেমিক্যাল, দেশে বিক্রি হচ্ছে মুগ ডাল হিসেবে

রাজশাহীতে বিয়ের প্রলোভনে ধর্ষণ! যুবতীকে বাড়িতে ডেকে নির্যাতণের অভিযোগ

Today it’s seen all around the web; on templates,

গণপিটুনিতে সাবেক প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের ভাগ্নের মৃত্যু

আরইউজের অনুষ্ঠানে বক্তারা গণমাধ্যমের স্বাধীনতার জন্য প্রধান বাধা হলো গণতন্ত্রের অনুপস্থিতি

রুয়েটে অনুষ্ঠিত হয়েছে প্রথম বর্ষ শিক্ষার্থীদের ওরিয়েন্টশন

চারঘাটে যুবদল নেতার হামলায় ব্যবসায়ীর দুই আঙুল বিচ্ছিন্ন

রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তার অপসারণের দাবিতে রাজশাহীতে ছাত্র-যুব সমাজের বিক্ষোভ

রাজশাহীতে ওয়ালটনের কিস্তির টাকা দেরিতে দেওয়ায় গ্রাহকের অঙ্গহানির চেষ্টা