• রাজশাহী, বাংলাদেশ
  • ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থীর চমক, হারুনের ভরাডুবি

প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:৪৫

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থীর চমক, হারুনের ভরাডুবি

অনলাইন ডেস্ক: জামায়াত প্রার্থীর কাছে হেরে গেলেন বিএনপির হারুন, ভোটের ব্যবধান কত

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক এমপি হারুনুর রশীদ হারুনকে হারিয়ে জয় তুলে নিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-০৩ আসনেরব জামায়াত মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল।

 

 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বেসরকারি ফলাফলে এ তথ্য উঠে আসে।

তথ্যমতে দাঁড়িপাল্লা প্রতীকে নুরুল ইসলাম বুলবুল পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৬১৩। অন্যদিকে ধানের শীষ প্রতীকে হারুনুর রশীদ পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯৯৭ ভোট। পরাজিত ও বিজয়ী প্রার্থীর ভোটের ব্যবধান ৬২ হাজার ৬১৬।

একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- বিএনপির মো. হারুনুর রশীদ, জামায়াতের নূরুল ইসলাম বুলবুল, জেএসডির ফজলুর ইসলাম খাঁন সুমন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মনিরুল ইসলাম, গণঅধিকার পরিষদের মো. শফিকুল ইসলাম।

এ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ৪৭৯ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৩৬ হাজার ৬৪৮ জন এবং নারী ২ লাখ ৩১ হাজার ৮৩১ জন। এখানে ১৭২টি কেন্দ্রের ৯২৮টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

সর্বশেষ সংবাদ

রাজশাহী-৪ আসনে প্রথমবার জামায়াতের জয়
শুক্রবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ৯:৪৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮