Monday , 19 February 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নগরীতে কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার

প্রতিবেদক
সনি নিউজ
February 19, 2024 3:09 pm

নিজস্ব প্রতিনিধি: রাজশাহীর মাদ্রাসা মাঠ সংলগ্ন পুকুর থেকে আগুনে পোড়া কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বেলা ৯টার দিকে নগরীর হাজী মুহম্মদ মহসিন সরকারী উচ্চ বিদ্যালয়ের পুকুরে শরীরে ব্যান্ডেজ জড়ানো মরদেহ ভাসতে দেখেন এলাকাবাসী। পরে তারা ফায়ার সার্ভিস ও রাজপাড়া থানায় ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে মরদেহ উদ্ধার করে।

নিহত যুবকের নাম নাভিদ ইসলাম (১৫) । নাভিদ নগরীর তেরোখাদিয়া এলাকার খাদেমুল ইসলাম ও রিতা বেগমের স্কুল পড়ুয়া ছেলে।

নিহতের মা রিতা বেগম জানান, আমার ছেলে মানসিক ভারসাম্যহীন। কিছুদিন আগে নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়।

আজ সকাল ৭টা ১৮ মিনিটের সে হাসপাতাল থেকে পালিয়ে আসে। আমরা অনেক খোঁজাখুঁজি করে তাকে পাইনি। তার মধ্যে সবসময় আত্মহত্যা কাজ করে। সে বাঁচতে চাইতো না।

ঘটনাস্থল থেকে পুলিশ জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে চিকিৎসকদের নিয়ে কর্মশালায় তথ্য ধূমপানের কারণে বছরে বিশ্বে ৮০ লাখ মানুষের মৃত্যু হয়

রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ব্রিটিশ হাই কমিশনের প্রতিনিধি সৌজন্য সাক্ষাৎ

শেখ হাসিনার নতুন সরকারকে পশ্চিমাদের অভিনন্দন কীসের ইঙ্গিত?

যেভাবে গাজর চাষ করে লাভবান হবেন

কুরআন নাজিল ও শবে কদরের আলোচনায় মুখরিত হবে আজকের তারাবিহ

সাংবাদিক আনিসের ওপর হামলার প্রতিবাদ আরইউজে নেতৃবৃন্দের

অটোরিকশা চালক অপহরণ ও মুক্তিপণ মামলা: আট মাসেও চার্জশিট নেই, তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে হয়রানির অভিযোগ

তোপের মুখে ওবায়দুল কাদের, ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান

রাজশাহীর বাঘায় ৩০০ টাকায় মিলছেনা এক লিটার পেট্রোল! সংকট না কারসাজি ?

পুঠিয়ায় মাদকসেবীর ৩ মাসের জেল