শুক্রবার , ১১ এপ্রিল ২০২৫ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নাটোরে ধর্ষণে ব্যর্থ হয়ে নারীকে কুপিয়ে জখম

প্রতিবেদক
sonynews
এপ্রিল ১১, ২০২৫ ১১:১৮ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: নাটোরের গুরুদাসপুর উপজেলায় ধর্ষণে ব্যর্থ হয়ে এক নারীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জাকারিয়া হোসেন (৩০) নামের এক যুবকের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কুমারখালি এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত জাকারিয়া হোসেন বিয়াঘাট গ্রামের আমির হোসেনের ছেলে। আহত নারী কুমারখালি গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা যায়, বিকেলে ওই নারী কুমারখালি মাঠের একটি পুকুরে হাঁসের জন্য শামুক কুড়াতে গেলে একা পেয়ে জাকারিয়া তাকে কুপ্রস্তাব দেয়। নারীটি তাতে রাজি না হলে জোরপূর্বক তাকে ধর্ষণের চেষ্টা করে। বাধা দিলে ক্ষিপ্ত হয়ে জাকারিয়া তার হাতে থাকা কাঁচি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

রক্তাক্ত অবস্থায় নারীটি মাঠের পাশে একটি বাড়ির উঠানে গিয়ে অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। গলা, কানের নিচে, দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে কাঁচির আঘাতে তিনি গুরুতর জখম হয়েছেন।

এ ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক জাকারিয়া পলাতক রয়েছেন।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন বলেন, ‘এ সংক্রান্ত কোনো অভিযোগ এখনও থানায় আসেনি। মৌখিক বা লিখিত অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সর্বশেষ - রাজশাহী