শুক্রবার , ৯ অক্টোবর ২০২৬ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নগরীতে মাদক ব্যাবসায়ী ও সেবনকারীসহ গ্রেপ্তার ৫

প্রতিবেদক
sonynews
অক্টোবর ৯, ২০২৬ ১১:৫৯ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া ও পবা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট, হেরোইন ও গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় নারীসহ ৩ মাদক ব্যবসায়ী ও ২ মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়।

গত ৭ অক্টোবর রাত সোয়া ১১টার দিকে রাজপাড়া থানা পুলিশ লক্ষীপুর প্যারামেডিকেল রোড এলাকার মৃত আক্তারুজ্জামানের ছেলে মো: আরিফুল ইসলাম ওরফে মিতুল (৩৭)-এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে মিতুল’কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উল্লেখ্য যে, আসামি মিতুলের বিরুদ্ধে রাজপাড়া থানায় ১টি জুয়া প্রতিরোধ আইনে মামলা রয়েছে।

এছাড়াও, পবা থানা পুলিশ গত ৮ অক্টোবর রাত সোয়া ৯টার দিকে পশ্চিম পুঠিয়াপাড়া গ্রামের মো: গণি আমিনের স্ত্রী কুখ্যাত মাদক ব্যবসায়ী মোসা: মিরা খাতুন (৩০) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে মিরা খাতুন’কে গ্রেপ্তার করে। এসময় তার বসতবাড়ি তল্লাশি করে ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উল্লেখ্যে, মিরা খাতুন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরু্দ্ধে আরএমপি’র বিভিন্ন থানায় মোট ১৪ টি মামলা রয়েছে।

তাছাড়াও, পবা থানা পুলিশ একই তারিখ রাত আনুমানিক ১০টার দিকে মদনহাটি দক্ষিণপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পবা থানার পূর্ব পুঠিয়াপাড়া গ্রামের মৃত অজিত রঞ্জন সাহার ছেলে শ্রী মিঠুন সরকার (৪১) এবং বাগধানী গ্রামের আইনের সহিত সংঘাতে জড়িত শিশু মান্নাফ হোসেন (১৭) (ছদ্মনাম)-কে মাদক সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজত হতে ৩ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।  পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিদের দেখানো মতে রাজশাহী জেলার মোহনপুর বিদিরপুর বকপাড়া গ্রামের মৃত জহির স্বর্ণকারের ছেলে মো: ছদের আলী (৭৫) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে ছদের আলীকে গ্রেপ্তার করা হয়। এসময় তার বসতবাড়ি তল্লাশি করে বিক্রির উদ্দেশে রাখা ১১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

১১৭ দেশে এই প্রথম নজিরবিহীন তল্লাশি, এস আলম গ্রুপের ৪৭০ ‘শ্যাডো’ কোম্পানিতে লুকানো ২ লাখ কোটি টাকা

১৫ নভেম্বর থেকে অফিসের নতুন সময়সূচি

১৫ নভেম্বর থেকে অফিসের নতুন সময়সূচি

রাজশাহীতে পবা দলিল লেখক সমিতির সভাপতিসহ আটক ১১

রাজশাহীতে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জীবনযাত্রা

রুয়েটে জাতীয় স্বার্থে সোচ্চার শিক্ষার্থীরা, তিস্তা নিয়ে মশাল মিছিল

ডেঙ্গুমুক্ত রাজশাহী গড়তে আগাম প্রস্তুতি, দুই সপ্তাহের মশক নিধন অভিযান শুরু হবে: রাসিক প্রশাসক

বঙ্গবন্ধু রাজশাহী টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

দীর্ঘ ১৬ বছর পর আবার চালু হলো রাজশাহীর ঐতিহ্যবাহী দামকুড়া পশুহাট

গোদাগাড়ীতে প্রেমিকাকে দেখতে গিয়ে নির্যাতনের শিকার কিশোরের মৃত্যুর ঘটনা

ফ্যাসিবাদ কী? ফ্যাসিস্টদের বৈশিষ্ট্য কেমন ছিল?