রবিবার , ১০ ডিসেম্বর ২০২৩ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বঙ্গবন্ধু রাজশাহী টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

প্রতিবেদক
সনি নিউজ
ডিসেম্বর ১০, ২০২৩ ১১:১৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: আমান গ্রুপ ৩য় বঙ্গবন্ধু রাজশাহী টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক ব্যবস্থাপনায় রাজশাহী বিভাগীয় ক্রিকেটার্স এ্যাসোসিয়েশন এই টুর্নামেন্টের আয়োজন করে।

টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন দল রাইমা রেঞ্জার্স এবং রানার্স আপ দল রাজ কমিউনিটি ক্লাব (আরসিসি)। টুর্নামেন্টে ম্যান অব টুর্নামেন্ট নির্বাচিত সবুজ, সর্বোচ্চ উইকেট নাইম ইসলাম (জুনিয়র), সর্বোচ্চ রান পুরস্কার পান ইমরান। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল ছিল রাইমা রেঞ্জার্স, শহীদ শামছুল আলম স্মৃতি সংঘ, ফাইটার রাজশাহী, মুক্তিসংঘ, (আরসিসি)।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, টুর্ণামেন্ট কমিটির আহবায়ক তৌরিদ আল মাসুদ রনি, রাইমা রেঞ্জার্সের সত্ত্বাধিকারী শামসুজ্জামান আওয়াল, আমানা গ্রুপ চেয়ারম্যান ড. মোঃ ফজলুল করিম, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর আলিফ আল মাহমুদ লুকেন, টুর্ণামেন্টে পাওয়ারড বাই স্পন্সর রাঙাপরী ডেভেলপার এন্ড প্রোপাটির চেয়ারম্যান মাসুম সরকার, সহকারী যুগ্ম আহবায়ক শাহাজাদা, মিজানুর রহমান, পলাশ টেন্ডুলকার, সাঞ্জামুল ইসলাম, অন্তর, বাসু, সাব্বির রহমান রুম্মন প্রমূখ উপস্থিত ছিলেন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে মাছবোঝাই ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়িতে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার

টিকটকার স্ত্রীকে পাহাড়ে নিয়ে খুন করে স্বামী ও তার দুই বন্ধু

থার্টিফার্স্ট নাইট উপলক্ষ্যে আরএমপি’ র নোটিশ

রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে “হ্যাঁ ভোটের ক্যাম্পিং” অনুষ্ঠিত

রাজশাহীতে ১২২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

মধুমাস জ্যৈষ্ঠ না আসতেই রাজশাহীর বাজারে লিচু!

ট্রাফিক পুলিশের তৎপরতায় রাজশাহীতে শিশুকে অপহরণের চেষ্টা ব্যর্থ

সাহরা ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি পালিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে চালু হলো ‘হাসিনা অ্যান্ড ফ্রেন্ডস’