সোমবার , ৭ আগস্ট ২০২৩ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়িতে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার

প্রতিবেদক
সনি নিউজ
আগস্ট ৭, ২০২৩ ১০:৫৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়িতে গাঁজা পাচারকালে তিনজনকে আটক করেছে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় একটি মাইক্রোবাসেও গাঁজা পাওয়া যায়। গাড়ি দুটি জব্দ করা হয়ে।

সোমবার ভোর ৬টার দিকে নাটোরের সিংড়া থানার লালোর বাজারে অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগ।

আটকরা হলেন-মৃত নুরুজ্জামানের ছেলে মো.নুর আলিম সরকার মিলন (৩৭),মো. আবু হোসেনের ছেলে মোমিনুল ইসলাম (৩৬) ও মো.জয়নাল আবেদীনের ছেলে মো. হোসাইন আহম্মেদ (২৩)। এদের সবার বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলায়।

বেলা সাড়ে ১১টার দিকে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অধিদপ্তরের গোয়েন্দা বিভাগের উপ-পরিচালক মোহা.জিললুর রহমান বলেন,মাদক চোরাচালানে ব্যবহৃত গাড়িতে সাঁটানো হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ বাহিনীসহ সরকারি বিভিন্ন দপ্তরের স্ট্রিকার। চক্রটি দীর্ঘ সময় ধরে বিভিন্ন জায়গায় মাদক সরবরাহ করে আসছে এমন তথ্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে আসে।

তিনি আরও বলেন,গোপন সংবাদের ভিত্তিতে সকালে একটি গোয়েন্দা দল নাটোরের লালোর বাজারে অবস্থান নেই। এমন সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত একটি গাড়িতে তল্লাশি করে মাঝের সিটের পেছনে রক্ষিত ১৫০ কেজি এবং অপর একটি মাইক্রোবাসে তল্লাশি করে ৯০ কেজি গাঁজা পাওয়া যায়। সর্বমোট ২৪০ কেজি গাঁজা এবং মাদক পরিবহন কাজে ব্যবহৃত গাড়ি দুটি জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিয়ে কারাগারে পাঠানো প্রক্রিয়াধীন।

জিললুর রহমান বলেন,সরকারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়িতে গাঁজা পাচার হচ্ছে। এর আগেও এভাবে সরকারি স্টিকারযুক্ত গাড়িতে গাঁজা ধরা হয়েছে। মাদক চোরাকারবারিরা নতুন এ পদ্ধতি ব্যবহার করে গাঁজা পাচারের চেষ্টা চালাচ্ছে। আমার এ বিষয়ে আরও গোয়েন্দা নজরদারি বাড়াচ্ছি।

সংবাদ সম্মেলনে বিভাগীয় মাদক নিয়ন্ত্রণ গোয়েন্দা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে নাবিল গ্রুপের ডাল আত্মসাৎ গ্রেফতার ২

খাদ্য বিভাগের ১৪০ বস্তা চাল গায়েব, ‘ধামাচাপায়’ ইউএনও

দর্শনার্থীদের জন্য খুললো শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান

খুলনায় কাফনের কাপড় পাঠিয়ে ১২ শিক্ষক-কর্মচারীকে হুমকি

নওগাঁয় এক পরিবারের ৪ খুন: জমিজমার বিরোধেই হত্যাকাণ্ড, বলছে পুলিশ

রাজশাহীতে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ডিসি আমরা বৈষম্যহীনভাবে কাজ করতে চাই

​অবশেষে পদত্যাগ করলেন নেসকোর এমডি: আজ রাতেই দেশ ত্যাগ করার গুঞ্জন

ভাঙা রেললাইনে ট্রেন চলাচল: রাজশাহীর মোহনপুরে পুনরায় উদ্বেগ

আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

গোদাগাড়ীতে ১০০ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার ১