বৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীরতে লাইসেন্সবিহীন ফ্লাওয়ার মিলকে ১০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
sonynews
নভেম্বর ২৭, ২০২৫ ১১:৩৪ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর মোহনপুর উপজেলায় বিএসটিআইয়ের লাইসেন্সবিহীন একটি ফ্লাওয়ার মিলকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টা ৩০ মিনিটে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে দেখা যায়, কেশরহাট হরিদাগাছী এলাকার রাজশাহী ফ্লাওয়ার অ্যান্ড ডাউল মিল প্রতিষ্ঠানটি বিএসটিআই-এর গুণগত মানসনদ (সিএম লাইসেন্স) ছাড়াই ‘আটা, ময়দা ও গমের ভূষি’ উৎপাদন ও বাজারজাত করছে। একই সঙ্গে পণ্যের প্যাকেট ও মোড়কে অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করছিল প্রতিষ্ঠানটি।

এ কারণে ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮’ অনুযায়ী মিলটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মোহনপুর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

অভিযানকালে মোহনপুর থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।
বিএসটিআই জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীর বাঘায় ৩০০ টাকায় মিলছেনা এক লিটার পেট্রোল! সংকট না কারসাজি ?

রাজশাহীতে ‘ডেভিল হান্ট ফেইজ-২’: শ্রমিক লীগ নেতা আরিফসহ ১৪ জন গ্রেপ্তার

রাজশাহীতে মায়ের হত্যার প্রতিশোধ নিতে বাবাকে হত্যা

গাজায় ত্রাণ প্রবেশের জন্য নেতানিয়াহুকে চাপ দিয়েছি: ট্রাম্প

ভেজাল দুধ তৈরির দায়ে প্রাণের তিন কর্মচারিসহ নয়জন আটক

শেখ হাসিনা দেশ অস্থিতিশীল করলে দায় ভারতের: মামুনুল হক

আম চাষিরা শুরু করেছে রাজশাহীতে আম পাড়া

রাজশাহীতে বিয়ের প্রলোভনে ধর্ষণ! যুবতীকে বাড়িতে ডেকে নির্যাতণের অভিযোগ

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রাবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, সাত ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

নগরীতে স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা: ফাতেমা সিদ্দিকার ছেলে মাদকসহ আটক