সোমবার , ১৫ সেপ্টেম্বর ২০২৫ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

চারঘাটে ভগিনীপতির ছুরিকাঘাতে প্রাণ গেল শ্যালকের, আহত ১৫

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ১৫, ২০২৫ ১:১১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: রাজশাহীর চারঘাটে ভগিনীপতির ছুরিকাঘাতে প্রাণ গেল শ্যালকের। আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও ৫ জন।

নিহত শ্যালকের নাম অনিক হাসান হৃদয় (২২)। আহতরা হলেন- ইয়ার উদ্দিনের ছেলে কাবুল উদ্দিন (৩৮) ও বিপ্লব (২২), কাবুল উদ্দিনের স্ত্রী মুন্নী বেগম (৩২), আব্দুল মালেকের ছেলে আব্দুল মান্নান (২৫), জহির উদ্দিনের মেয়ে মেহেরুন্নেসা (৩৫)। তাদের সবার বাড়ি উপজেলার মোক্তারপুর আন্ধারীপাড়া গ্রামে।

রোববার ভোর রাতে উপজেলার বাবুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত বাবর আলী শুকটা ও রাজু আহম্মেদ নামের দুইজনকে আটক করেছে।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, মোক্তারপুর আন্ধারীপাড়া গ্রামের জনৈক ইয়ার উদ্দিনের মেয়ে রেখার সঙ্গে উপজেলার বাবুপাড়া গ্রামের জনৈক মজিবুর রহমানের ছেলে মিঠুন আলীর পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে ৭ বছরের একটি পুত্রসন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে মিঠুন আলী বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রী রেখা বেগমকে মারধরসহ বিভিন্ন ভাবে নির্যাতন চালিয়ে আসছিল।

তারই প্রেক্ষিতে গত রোববার ভোর রাতে মিঠুন আলী স্ত্রী রেখা বেগমের ভাই কাবুলকে ফোন করে জানায়- তোর বোন মরে গেছে। লাশ নিয়ে যা। এমন সংবাদ পেয়ে রেখার ভাই কাবুল উদ্দিন, অনিক হাসান হৃদয়, বিপ্লব, মুন্নী বেগম, আব্দুল মান্নান, মেহেরুন্নেসাসহ ৮-১০ জন ব্যাটারিচালিত অটোরিকশাযোগে বাবুপাড়া রেখার স্বামী মিঠুন আলীর বাড়িতে গিয়ে দেখে রেখাকে ব্যাপক মারপিট করা হয়েছে।

এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হলে অভিযুক্ত মিঠুন, রকি, রাজু, লিখনসহ দলবল নিয়ে অতর্কিতভাবে রেখার ভাই-ভাবিদের ওপর লাঠিসোটা নিয়ে মারপিট শুরু করে। একপর্যায়ে উপর্যুপরি ছুরিকাঘাতে অনিক হাসান হৃদয় ঘটনাস্থলেই মারা যান। আহত হন রেখার পরিবারের আরও ৫ জন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে দাবি করেছেন রেখার চাচাতো ভাই লালন আলী।

চারঘাট মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। নিহত অণিক হাসান হৃদয়ের পিতা আবুল কালাম বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত নামকদের বিরুদ্ধে চারঘাট মডেল থানার একটি হত্যা মামলা দায়ের করেছেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

রাজশাহী তালিমারীতে ৮ ফুটের প্রশস্ত রাস্তা এবার ২৪ ফুটে উন্নীত

রাজশাহী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ মাসের আহ্বায়ক কমিটি অনুমোদন

ফল প্রকাশের পর স্কুলছাত্রীর মৃত্যু: সিসিটিভিতে ঘটনার প্রমাণ, গুজব না ছড়ানোর আহ্বান আরএমপির

তিন স্ত্রীকে তালাক দিয়ে চতুর্থ বিয়ে, চট্টগ্রামে পঞ্চম বিয়ে করাই কাল হলো আলাউদ্দিনের

গোদাগাড়ীতে ৩০০ গ্রাম হেরোইন-সহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার 

ইশরাকের কর্মসূচি ৪৮ ঘণ্টা স্থগিত, ‘সরকারের অবস্থান’ দেখে সিদ্ধান্ত

তালাকের রেজিস্ট্রি কপি পেতে লুৎফির ভোগান্তি, কাজীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ”

রাজশাহীতে পৃথক তিন মাদক মামলায় তিন আসামির কারাদণ্ড

নগরীতে মাদক মামরায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার