বৃহস্পতিবার , ১৬ মার্চ ২০২৩ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন দেখছে জঙ্গিরা

প্রতিবেদক
সনি নিউজ
মার্চ ১৬, ২০২৩ ১:৩১ অপরাহ্ণ
রাজশাহীতে স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন দেখছে জঙ্গিরা

ইফতেখার আলম বিশাল: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অনন্য উদ্যোগে নেতিবাচক জীবন ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার স্বপ্ন দেখতে শুরু করছে অভিযুক্ত ও জামিনপ্রাপ্ত ১১১ জঙ্গি।

আজ বৃহস্পতিবার (১৬ই মার্চ) বিকেল সাড়ে ৪টায় বেলপুকুর থানায় অভিযুক্ত ও জামিনপ্রাপ্ত ৩৩ জন জঙ্গি হাজির হন। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামানের নিকট হাজিরা দেন। এসময় বিভিন্ন গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার ব্যক্ত করেন।

 রাজশাহী মহানগরের ১২ টি থানার মধ্যে ৬ টি থানা যথাক্রমে বোয়ালিয়া, রাজপাড়া, মতিহার, বেলপুকুর, পবা ও চন্দ্রিমা থানায়  জঙ্গি সংক্রান্তে ২৬ টি মামলা রয়েছে। এর মধ্যে ৯ টি মামলার বিচার সম্পন্ন হয়েছে, ১৪ টি বিচারাধীন ও ৩ টি তদন্তাধীন রয়েছে। ২৬ টি মামলায় ১১১ জনের মধ্যে জেএমবি’র ৮৬ জন, হিযবুত তাহরীরের ১৫ জন, শাহাদৎ আল হিকমা’র ১ জন, আনসারুল্লাহ বাংলা টিমের ১ জন এবং আনসার আল ইসলামের ৮ জন জঙ্গি রয়েছে। তারা প্রত্যেকই আজ স্বাভাবিক জীবনে ফিরে আসার লড়াই করছে।

এতসংখ্যক জঙ্গিবাদ মামলার আসামিকে এ ধরনের কর্মসূচির আওতায় আনা আরএমপি’র একটি নজিরবিহীন উদ্যোগ ।

জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফিরে আসা প্রসঙ্গে পুলিশ কমিশনার মো: আনিসুর রহমান বলেন, এটি আরএমপি’র প্রতিরোধমূলক কার্যক্রম। থানায় নিয়মিত হাজিরার ব্যবস্থা করা হয়েছে। জামিনে মুক্ত জঙ্গি মামলার আসামিরা স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করেছেন এবং আমরাও চাই জঙ্গি মামলার আসামিরা জঙ্গিবাদ হতে মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক।

উল্লেখ্য, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বেলপুকুর থানায় মোট ৩৮ জন তালিকাভুক্ত জঙ্গি রয়েছে। এর মধ্যে ৩৩ জন নিয়মিত থানায় হাজিরা দিচ্ছে ও ১ জন জেল হাজতে রয়েছে। থানায় হাজিরা দেওয়া ৩৩ জনের মধ্যে ৩ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হাইকোর্টের আদেশে জামিনে মুক্ত রয়েছে। বাকি ৩০ জনের মধ্যে ২৯ জন বিচারাধীন আদালত থেকে জামিনে মুক্ত আছেন এবং ১ জনকে মামলা তদন্তকালে অব্যাহতি প্রদান করা হয়েছে। তবে ৪ জন জঙ্গির তথ্য সংগ্রহ সংক্রান্তে গৃহীত কার্যক্রম চলমান আছে।

পরীক্ষামূলক বেলপুকুর থানায় ৩৩ জনের হাজিরার মাধ্যমে এ কার্যক্রম শুরু হলো। এপ্রিল থেকে আরও চার থানায় এ কর্মসূচি শুরু করা হবে।

আরএমপি’র এ মহতি উদ্যোগ অভিযুক্ত ও জামিনপ্রাপ্ত জঙ্গি মামলার আসামিরা এবং তাদের পরিবারের সদস্য-সহ নগরবাসীর কাছে প্রশংসিত হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রহনপুরে বিজির হাতে ভারতীয় মহিষ আটক

২৯ দিনেই শিশু ধর্ষণ মামলার রায় দেশের ইতিহাসে প্রথম। আসামির মৃত্যুদণ্ড

নগরীতে দুই চিকিৎসককে হত্যার একদিন না যেতেই আরও এক চিকিৎসককে পিটিয়ে জখম

আমেরিকার একটি পার্টিতে এলোপাথাড়ি গুলি, নিহত দুই, বন্দুকবাজ এখনও অধরা

চারঘাটে ভগিনীপতির ছুরিকাঘাতে প্রাণ গেল শ্যালকের, আহত ১৫

পুলিশ কমিশনারের উদ্যেগে আরএমপি সদর দপ্তরে বৃক্ষরোপণ

বাগমারায় ধানের শীষের প্রার্থী ডি এম জিয়াকে বিজয়ী করতে বিশাল নির্বাচনী জনসভা

ভোটের দিন বিএনপি’র নৈরাজ্যের চক্রান্ত গোয়েন্দারা জেনে গেছে: তথ্যমন্ত্রী

রাষ্ট্রীয় মর্যাদায় পুলিশ সদস্য আমিরুলের দাফন সম্পন্ন

মতিহারে মাদকের রমরমা ব্যবসা, সিন্ডিকেটের নেতৃত্বে জাকা-সাগর