রবিবার , ২ জুলাই ২০২৩ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বজ্রপাতে ভাইয়ের মৃত্যু

প্রতিবেদক
সনি নিউজ
জুলাই ২, ২০২৩ ৪:১৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বজ্রপাতে ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ রোববার (২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে রাজশাহীর পবার নওহাটা পৌরসভার পাকুড়িয়া এলাকায় বজ্রপাতে এ অপমৃত্যুর ঘটনা ঘটে।

মারা যাওয়া কিশোরের নাম জয় (১৭)। সে মহানগরীর ১৭নং ওয়ার্ডের বড় বনগ্রাম সেখপাড়া এলাকার জিয়ারুলের ছেলে।
জয়ের চাচাতো দুলাভাই পাকুড়িয়া গ্রামের জিয়ারুল জানান, তার চাচাতো শ্যালক জয় ও তার বন্ধু সিয়াম সকালে এখানে ঈদের দাওয়াতে বেড়াতে এসেছিল। দুপুরের খাবার শেষে জয় ও সিয়াম বাড়ি থেকে বের হয়ে নওহাটা পৌরসভার পাকুড়িয়া ব্রিজের পাশে যায়। এর কিছুক্ষণ পর কোনোরকম বৃষ্টি ছাড়াই হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে জয় ঘটনাস্থলেই মারা যায়। সিয়াম আহত হয়।

তিনি আরও জানান, জয় বড়বনগ্রামের শেখপাড়ার জিয়াউল হকের ছেলে। জয়ের মরদেহ আরএমপি চন্দ্রিমা থানার বড়বনগ্রাম শেখপাড়ায় নেওয়া হয়েছে। এছাড়া সিয়ামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজশাহীর বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন বলেন, মরদেহের ময়নাতদন্ত হবে কী না সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি। পরিবারের সদস্যরা মরদেহ নিতে চাইলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হবে। তবে এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা করা হবে।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক, অন্তঃসত্ত্বা হওয়ার পর প্রেমিকের পলায়ন

‘মানি হেইস্ট’-এ স্পিন-অফ আসছে, দলবল নিয়ে হাজির হবেন বার্লিন

চারঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, শিশুসহ নিহত ২ আহত ৪

চুরি করতে এসে কেন ৯৯৯ নম্বরে কল দিতে হলো?

চুরি করতে এসে কেন ৯৯৯ নম্বরে কল দিতে হলো?

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র রাজশাহী মহানগর আহবায়ক কমিটি গঠন

মতিহারে ওভারব্রিজে ভয়াবহ দুর্ঘটনা: দুই স্কুলছাত্রের মৃত্যু

পবার হরিয়ান ইউপি নির্বাচনে চেয়ারম্যান বাচ্চুসহ আট প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

নিষিদ্ধ সংগঠন ‘ছাত্রলীগ রাজশাহী কলেজে ভয়ংকর রূপে’ ফেরার হুমকি

শেখ হাসিনার নতুন সরকারকে পশ্চিমাদের অভিনন্দন কীসের ইঙ্গিত?

বড়াইগ্রামে পাঁচ নারী ছিনতাইকারী আটক