Saturday , 6 May 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

প্রতিবেশীর বাগানে ঢুকে আম পাড়ছিলেন, চুরির অভিযোগে বেধড়ক মারে মৃত্যু যুবকের!

প্রতিবেদক
সনি নিউজ
May 6, 2023 8:02 pm

অনলাইন ডেস্ক: প্রতিবেশীর বাগানে ঢুকে আম চুরির অভিযোগে এক যুবককে বেধড়ক মারধরের ঘটনা ঘটল রাজস্থানের কোটায়। মারের চোটে তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। সামান্য আমের জন্য যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যে অজ্ঞাতপরিচয় কয়েক জনের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সূরজ করণ মীনা। বৃহস্পতিবার দুপুরে নন্দলাল বৈরার বাগানে ঢোকেন তিনি। অভিযোগ, কাউকে না বলে গাছ থেকে আম পাড়ছিলেন। সেই সময় তাঁকে ঘিরে ধরেন বাগানের মালিক এবং তাঁর পরিবারের কয়েক জন। শুরু হয় কথা কাটাকাটি। বচসা গড়ায় হাতহাতিতে। সূরজকে মাঠে ফেলে লাঠিপেটা শুরু করেন স্থানীয়রা। মারের চোটে অজ্ঞান হয়ে যান তিনি।

পরে ৫-৬ জন ব্যক্তি সূরজকে মোটর সাইকেলে করে একটু দূরে নিয়ে গিয়ে আবার মারধর করেন বলে অভিযোগ।

পরে গ্রামের মোড়ল এবং স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। রক্তাক্ত এবং সংজ্ঞাহীন অবস্থায় সূরজকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। কিন্তু শুক্রবার সকালে চিকিৎসকেরা সূরজকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে ঠিক কী ভাবে সূরজের মৃত্যু হয়েছে তা এখনও পরিষ্কার করে বলা যাবে না। ময়নাতদন্তের রিপোর্ট এলে এ নিয়ে বিশদে বলা যাবে। তবে ওই ঘটনায় বেশ কয়েক জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজ চলছে। পুরো ঘটনার তদন্ত করা হচ্ছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

পবায় চোরাই অটোরিক্সা উদ্ধার; আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

সাংবাদিকতা পেশায় ঐক্যের গুরুত্ব, তাৎপর্য, সংকট ও করণীয়

মদ খেয়ে জ্ঞান হারিয়ে ফেলেন বর, এলেন এক দিন পর! তাড়ালেন ভাগলপুরের কনে

রাজশাহীতে ডিবির অভিযানে ৪ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

দেশে খাদ্য মজুত বেড়েছে: প্রেস উইং

রাজশাহীতে বর্ণিল আয়োজনে জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন

সমাজসেবা কর্মকর্তার ছদ্মবেশে প্রতারণা, লোভনীয় প্যাকেজে মহিলা দলে বিশৃঙ্খলা!

চাহিদা পূরণ করতে, বিশ্বের সবচেয়ে দামি রোবট কিনলেন মুকেশ পত্নী, জানুন পুরো ঘটনা!

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার অভ্যন্তরে বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়নে নির্দেশনা দিলেন রাসিক প্রশাসক

স্ত্রীর মামলায় এসপি কারাগারে, ক্ষোভে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা