Sunday , 11 October 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সৌদিতে হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে

প্রতিবেদক
sonynews
October 11, 2026 3:04 pm

সনি বাংলা ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে এই হামলার ঘটনায় আরও ৪ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রোববার (১১ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আহতদের ব্যাপারে সার্বক্ষণিক খোঁজ রাখতে বাংলাদেশ দূতাবাসকে বলা হয়েছে। এ সময় দেশটিতে থাকা বাংলাদেশিদের নিরাপদে থাকার অনুরোধ জানান তিনি।

তিনি আরও বলেন, রিয়াদের বিমানবন্দরের পাশাপাশি সৌদির অন্যান্য বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি বুঝে বিমান চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এদিকে, সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের প্রাণঘাতী হামলায় দুই বাংলাদেশি নাগরিকের নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে দেশটি অবিলম্বে সংঘাত বন্ধ এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষার আহ্বান জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিহত ও আহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের লক্ষ্যে রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছে জানান তিনি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
রাবিতে পোষ্যকোটা বাতিলের দাবি মানববন্ধন

রাবিতে পোষ্যকোটা বাতিলের দাবি মানববন্ধন

আজান দিলে সাপের উপস্থিতি, রাতে ওজুর শব্দ—রাজশাহীর মসজিদ ঘিরে রহস্য

প্রেমের ফাঁদ টিকটকে: ধর্ষণ মামলার প্রধান আসামি জিল্লুর রাজশাহী থেকে আটক

রাজশাহীতে চাঁদাবাজি ও অপহরণ মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রাজশাহীতে এইচপিভি টিকাদান কেন্দ্র পরিদর্শন করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডেপুটি ডব্লিআর

রাজশাহীতে নানা আয়োজনে সংবাদ সারাবেলা’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সহকর্মীকে যৌন হয়রানির দায়ে শাস্তি ‘তিরস্কার’ পেলেন ইউএনও!

বাগমারায় সাবেক এমপি, চেয়ারম্যান ও মেয়রের বিরুদ্ধে মামলা

বাংলাদেশ থেকে মনোনয়ন পেল রাফির ‘খাঁচার ভেতর অচিন পাখি’

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাপনার অরক্ষিত অঞ্চল