বৃহস্পতিবার , ২২ মে ২০২৫ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

তিন দফা দাবিতে রাবির ফোকলোর বিভাগের শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিবেদক
sonynews
মে ২২, ২০২৫ ১২:৩৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: বিভাগের নাম সংস্কারসহ তিন দফা দাবি নিয়ে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফোকলোর বিভাগের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ইসমাইল হোসেন সিরাজী অ্যাকাডেমিক ভবনের ফটকে অবস্থান নিয়ে তারা এই বিক্ষোভ করেন।

এ সময় তারা ‘বিভাগ নিয়ে টালবাহানা, চলবে না, চলবে না’, ‘এই মুহূর্তে দরকার, ফোকলোর বিভাগ সংস্কার’, ‘সিন্ডিকেট না মুক্তি, মুক্তি মুক্তি’, ‘ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ’, সহ বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো:

ফোকলোর বিভাগের নাম পরিবর্ধন/সংস্কার। যাতে বিষয়টির স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়।
পিএসসি ও ইউজিসিতে ফোকলোর বিষয়ের নাম সংযুক্ত করে কোড প্রদান নিশ্চিত করা।
পরীক্ষার ফলাফল ১ মাসের মধ্যে প্রকাশ করা এবং নির্ধারিত সময়ে ক্লাস রুটিন প্রকাশ করা।
বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল শাহরিয়া শুভ বলেন, ফোকলোর একটা মাল্টি ডিসিপ্লিনারি ডিপার্টমেন্ট। এই ফোকলোর নিয়ে মানুষের একটা ভুল ধারণা আছে। যার ফলে আমরা চাকরির বাজারে পিছিয়ে যাচ্ছি। ফোকলোর বিভাগের নাম পরিবর্তন করতে হবে। আমরা অনেকদিন থেকেই বিভাগের কাছে দাবি জানিয়ে আসছি।

এ সময় ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এস.এন. শোভা বলেন, ফোকলোর বিভাগ ছিল কলা অনুষদের অধীনে। পরবর্তীতে সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে আনা হয়। কিন্তু বাইরে কোথাও বললে আমাদের বিভাগের নাম শুনে কেউ বোঝে না আমরা কোন অনুষদের শিক্ষার্থী। বিভাগের এই নামের জন্য আমাদের চাকরির বাজারসহ বিভিন্ন জায়গায় সমস্যার সম্মুখীন হচ্ছি।

এ বিষয়ে বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. জাহাঙ্গীর হোসেন বলেন, শিক্ষার্থীরা বিভাগের নাম সংস্কার বা পরিবর্তনের দাবিতে আন্দোলন করছেন। এজন্য গত মঙ্গলবার (২০ মে) অ্যাকাডেমিক মিটিংয়ে আমরা প্রফেসর আখতার হোসেন, প্রফেসর মোস্তফা ও প্রফেসর আমিরুল ইসলামকে সদস্য করে তিন সদস্যবিশিষ্ট একটা কমিটি গঠন করেছি। সেই কমিটি সুপারিশ করে একটা লিখিত সিদ্ধান্ত দেবেন।

তিনি আরও বলেন, সভাপতি হিসেবে আমি শিক্ষার্থীদের সব যৌক্তিক আন্দোলনের পক্ষে। এই দাবির একটা বাস্তবসম্মত উপায় নিয়ে আমরা কাজ করছি। আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে কথা বলেছি। কিন্তু এর আগেই কেন শিক্ষার্থীরা অনশন করছেন আমার জানা নেই।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

তেলের দাম বাড়লে যুক্তরাষ্ট্রের ইনকাম ভালো হয়: ট্রাম্প

“অবৈধ পদোন্নতির চাপ, থানায় জিডি রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের”

সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় আরইউজের নিন্দা-প্রতিবাদ

ভারতীয়দের লাখ লাখ সুইস একাউন্টের তথ্য দিল সুইজারল্যান্ড

রাজশাহীতে পৌঁছেছে পাইলট তৌকিরের মরদেহ

রাজশাহীতে এবার ছিনতাইকারীদের কবলে রাবি শিক্ষার্থী

শিরোইল কলোনি বড় জামে মসজিদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল জুলুস অনুষ্ঠিত

”বিডিএসএস থেকে পদত্যাগ করলেন রাবি নেতারা, ঢাকা কেন্দ্রিক ফ্যাসিবাদী মনোভাবের প্রতিবাদ”

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাজু, সম্পাদক মাহাতাব

গোদাগাড়ীতে ৫০০ গ্রাম হেরোইন সহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার