Tuesday , 13 September 2022 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য যত নতুন নির্দেশনা

প্রতিবেদক
sonynews
September 13, 2022 8:59 am

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। সূচি অনুযায়ী, আগামী ৬ নভেম্বর থেকে শুরু হবে পরীক্ষা, শেষ হবে ১৩ ডিসেম্বর। আর ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১৫ ডিসেম্বর।

সোমবার (১২ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত সূচিতে এ তথ্য জানানো হয়েছে।


সূচিতে পরীক্ষার্থীদের জন্য কিছু নির্দেশনা দেয়া হয়। নির্দেশনাগুলো হলো-

১. পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষাকক্ষে আসন গ্রহণ করতে হবে।
২. প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৩. বহুনির্বাচনী (MCQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ২০ মিনিট এবং সৃজনশীল (CQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ১ ঘণ্টা ৪০ মিনিট। পরীক্ষা বিরতিহীনভাবে প্রশ্নপত্রে উল্লেখিত সময় পর্যন্ত চলবে। MCQ এবং CQ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।
(ক) সকাল ১১টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে: সকাল ১০.৩০ মিনিট অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনী OMR শিট বিতরণ। সকাল ১১টা বহুনির্বাচনী প্রশ্নপত্র বিতরণ। সকাল ১১.২০ মিনিট বহুনির্বাচনী উত্তরপত্র (OMR শিট) সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ।

(খ) দুপুর ২টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে: দুপুর ১.৩০ মিনিট অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনী OMR শিট বিতরণ। দুপুর ২টা বহুনির্বাচনী প্রশ্নপত্র বিতরণ। দুপুর ২.২০ মিনিট বহুনির্বাচনী উত্তরপত্র (OMR শিট) সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ।


৪. প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে।
৫. পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে সংগ্রহ করবে।
৬. প্রত্যেক পরীক্ষার্থী সরবরাহকৃত উত্তরপত্রে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি ওএমআর ফরমে যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই মার্জিনের মধ্যে লেখা কিংবা অন্য কোনো প্রয়োজনে উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
৭. পরীক্ষার্থীকে তত্ত্বীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে (প্রযোজ্য ক্ষেত্রে) আলাদাভাবে পাস করতে হবে।
৮. প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রে উল্লিখিত বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোনো অবস্থাতেই অন্য বিষয়ের পরীক্ষায় অংশ নিতে পারবে না।

৯. কোনো পরীক্ষার্থীর পরীক্ষা নিজ কলেজ প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না, পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে।

১০. পরীক্ষার্থীরা পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর (Non programmable) ব্যবহার করতে পারবে। প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।
১১. পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না এবং কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবে না।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

আ’লীগ ক্ষমতায় এলেই গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হয় : টুকু

জ্বালানি সংকটের শঙ্কার মধ্যেও নেসকোর সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার—নেটিজেনদের সমালোচনা

সয়াবিন তেলের দাম কমলো কেজিতে ৫টাকা

সয়াবিন তেলের দাম কমলো কেজিতে ৫টাকা

সরকারি নির্দেশনা উপেক্ষা: ঢাকায় বসেই নেসকো চালাচ্ছেন এমডি!

যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাহানের র‍্যালি চোখে পড়ার মতো 

চেকের মামলা থেকে রেহাই পেতে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ

পুঠিয়ার বিয়ের দাওয়াত ফিরিয়ে নেওয়াকে কেন্দ্র করে হত্যা, প্রধান অভিযুক্ত স্বাধীন গ্রেফতার

গণভোট বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ

বিদেশি রাষ্ট্রদূতরা বাংলাদেশের রাজনীতি নিয়ে অনেক বেশি কথা বলছেন, মেয়র লিটন

বিদেশি রাষ্ট্রদূতরা বাংলাদেশের রাজনীতি নিয়ে অনেক বেশি কথা বলছেন, মেয়র লিটন

আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী বলে বিএনপি আন্দোলন করতে পারছে : প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী বলে বিএনপি আন্দোলন করতে পারছে : প্রধানমন্ত্রী