বৃহস্পতিবার , ১৫ ডিসেম্বর ২০২২ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সয়াবিন তেলের দাম কমলো কেজিতে ৫টাকা

প্রতিবেদক
সনি নিউজ
ডিসেম্বর ১৫, ২০২২ ১:২২ অপরাহ্ণ
সয়াবিন তেলের দাম কমলো কেজিতে ৫টাকা

অনলাইন ডেস্ক: বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৫ টাকা কমানো হয়েছে। আগামী রোববার (১৮ ডিসেম্বর) থেকে নতুন এ দাম কার্যকর হবে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি, মজুত ও মূল্য পর্যালোচনার লক্ষ্যে ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত সভায় আলোচনার আলোকে সর্বসম্মতিক্রমে পরিশোধিত সয়াবিন তেল ও পাম সুপার (খোলা) এর সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হলো। এর মধ্যে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম এখন থেকে ১৮৭ টাকা।

আগে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের মূল্য ছিল ১৯২ টাকা। সে হিসেবে লিটারে দাম কমেছে ৫ টাকা। এছাড়া পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৯২৫ টাকা থেকে কমিয়ে ৯০৬ টাকা করা হয়েছে। এক্ষেত্রে দাম কমেছে ২১ টাকা।

অন্যদিকে, প্রতি লিটার খোলা তেলের দাম ১৭২ টাকা থেকে কমিয়ে ১৬৭ টাকা এবং পাম তেলের দাম ১২১ টাকা থেকে কমিয়ে ১১৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

গনহত্যায় উসকানির অভিযোগে জাতীয় প্রেসক্লাবের ৩৭ সাংবাদিকের সদস্যপদ স্থগিত

মোহাম্মদপুরে যৌথ বাহিনীর গুলিতে দুই সন্ত্রসী নিহত

বাগমারায় বটগাছে ধাক্কা খেয়ে বাইক আরোহী নিহত

“তাওয়াক্কুল, ইয়াকীন ও ইস্তিগফার-রিজিক ও রহমতের তিনটি চাবিকাঠি”

টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা

রাজশাহী নগরীতে পেঁয়াজ বোঝায় ট্রাক উল্টে নিহত ১

পহেলগাঁওয়ে হামলার পর কাশ্মীরিদের জন্য যা বললেন সালমান খান

রিপোর্টার নেবে সময় টিভি

রিপোর্টার নেবে সময় টিভি

জুলাই আন্দোলনের বিরোধিতা, অবমাননা ও হামলার অভিযোগে রুয়েটে ৩ শিক্ষকসহ বরখাস্ত ৪

সড়ক পরিবহন সমিতির মহাসচিব নির্বাচিত: নজরুল ইসলাম হেলালকে ১৩ নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন