রবিবার , ২৫ সেপ্টেম্বর ২০২২ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

কক্সবাজার সিটি কলেজে থিয়েটার স্টাডিজ বিষয়ে ভর্তি চলছে

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ২৫, ২০২২ ২:২৭ অপরাহ্ণ

কক্সবাজার সিটি কলেজে থিয়েটার স্টাডিজ বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে ভর্তি চলছে। এক বছর মেয়াদি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন থিয়েটার স্টাডিজ বিভাগের ভর্তি কার্যক্রম চলবে আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। শনিবার (২৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ন্যূনতম ৩ বছর মেয়াদি স্নাতক (পাস)/ স্নাতক (সম্মান) অথবা ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এ কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

প্রতিযোগিতামূলক চাকরির বাজারে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই। তাই শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মঞ্চ, সিনেমা, টেলিভিশন, ওটিটি, বেতার এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় পাঠ গ্রহণ ও বিশেষ প্রশিক্ষণের সুযোগ রয়েছে। একদিকে থিয়েটার চর্চার মধ্য দিয়ে একজন শিক্ষার্থীর মানবিক মূল্যবোধ, বিবেককে জাগ্রত করতে পারে। পাশাপাশি কর্মক্ষত্রের চ্যালেঞ্জটাও তারা যেন আত্মবিশ্বাসের সঙ্গে মোকাবিলা করতে পারে, সেই বিষয়টি বিবেচনায় রেখে এখানে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

থিয়েটার স্টাডিজে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রণীত যুগোপযোগী সিলেবাসের আলোকে তত্ত্বীয় ও ব্যবহারিক পর্যায়ে নিবিড় পরিচর্যার মধ্যমে শিক্ষার্থীদের গড়ে তোলা হয়। একই সঙ্গে সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিল্প-সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে একজন শিক্ষার্থীর সৃজনশীলতা ও আত্মবিশ্বাস জাগাতে যথেষ্ট সচেতন থিয়েটার স্টাডিজ বিভাগ। এই লক্ষ্য স্বপ্নসারথী, ট্রাংক রহস্য ও যাত্রাপালা সিরাজদ্দৌলা থিয়েটার স্টাডিজ বিভাগের অন্যতম সফল নাট্য প্রযোজনা। এরমধ্যে যাত্রাপালা ‘সিরাজদ্দৌলা’ মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দেশব্যাপী ১০০ নতুন যাত্রাপালা মঞ্চায়ন কর্মসূচি ‘বাংলাদেশ যাত্রা উৎসব ২০২২’ এর অনন্য দৃষ্টান্ত।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে নাট্যকলায় প্রাতিষ্ঠানিক শিক্ষা বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশে সর্বপ্রথম থিয়েটার স্টাডিজ বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা চালু হয় কক্সবাজার সিটি কলেজে। দৃষ্টিনন্দন কলেজ ক্যাম্পাসে এটি একটি সময়োপযোগী সংযোজন। নাট্যকলায় তত্ত্ব ও প্রায়োগিক বিষয়ে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে এই কোর্সটি পরিচালিত হচ্ছে। কক্সবাজারে শিক্ষা – শিল্পসংস্কৃতি চর্চার বিকাশে কলেজ অধ্যক্ষ ক্য থিং অং এর সুদূরপ্রসারী পরিকল্পনার ফসল ‘থিয়েটার স্টাডিজ’ বিভাগ।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

মিষ্টি খেয়ে ট্রাকে উঠলেন লাঙ্গলের প্রার্থী

মহানগরীতে পুলিশের অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মার্কিন-ইসরাইলি হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত

রাজশাহী-৬ আসনের ফলাফল প্রত্যাখ্যান, পুনরায় নির্বাচনের দাবি স্বতন্ত্র প্রার্থীর

রাজশাহীতে নিষেধাজ্ঞা অমান্য করে আবারও পুকুর ভরাট: ভিডিও

ডাকবিভাগের ১৩ কর্মচারীকে ছাঁটাই, প্রতিবাদে মানববন্ধন

জলবায়ু সংকটে নগর দরিদ্রের স্বাস্থ্য সুরক্ষায় সরকারি উদ্যোগ বাড়ানোর আহ্বান

রাজশাহীতে পারিবারিক নির্যাতনের শিকার কর কর্মকর্তা, রামেকে ভর্তি

রাজশাহীতে পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ীকে পিটিয়ে পা ভেঙে দেয়ার অভিযোগ

রাজশাহীতে জেলা পরিষদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন