শনিবার , ২২ আগস্ট ২০২৬ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আরএমপির অভিযানে ১১ জুয়ারি আটক

প্রতিবেদক
sonynews
আগস্ট ২২, ২০২৬ ২:২৮ অপরাহ্ণ

অকিউল ইসলাম পরশ: রাজশাহী মহানগরীর কর্ণহার ও পবা থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় ১১ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত তাস, মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়।

গত ২১ আগস্ট রাত সোয়া ১১টার দিকে কর্ণহার থানা পুলিশ ধর্মহাটা গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় একই গ্রামের মো. সজিবের মুদি দোকানের ঘরের বারান্দা থেকে জুয়া খেলা অবস্থায় মো. আনার আলীর ছেলে মো. বাদশা (৫২); মো. আবুল খায়েরের ছেলে মো. মাইনুদ্দিন (৩৫); মৃত আব্দুল গফুরের ছেলে মো. বাইদুল ইসলাম (৫০); মো. আউয়ালের ছেলে মো. রনি (৩৫); মৃত হুমায়ন কবিরের ছেলে মো. মাসুদ রানা (৩৬); মো. সাইদুরের ছেলে মো. সবুজ (৩০); মো. মিনারুল ইসলামের ছেলে মো. শাহিনুর ইসলাম (৩৩); মৃত আব্দুল মালেকের ছেলে মো. জারজিস আলী (৪৫); মৃত ফাইজুদ্দিনের ছেলে মো. তাজরুল ইসলাম (৪৪) এবং মো. কামরুজ্জামানের ছেলে মো. সজিব (২৭)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে জুয়া খেলায় ব্যবহৃত নগদ ১ হাজার ৯০ টাকা, ২ সেট পুরাতন তাস ও ১টি প্লাস্টিকের চট জব্দ করা হয়।

এছাড়াও, পবা থানা পুলিশ আজ ২২ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ ভোর আনুমানিক সোয়া ৪টার দিকে পবা থানার পারিলা ইউনিয়নের সিডির মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় কান্দুস পারিলা গ্রামের মৃত মজের আলীর ছেলে মো. সেলিম রেজা (৪২)-কে অনলাইন জুয়া খেলা অবস্থায় গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে অনলাইন জুয়ার অ্যাপসসহ ১টি মোবাইল ফোন ও নগদ ৭ হাজার টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রুয়েটে অনুষ্ঠিত হয়েছে প্রথম বর্ষ শিক্ষার্থীদের ওরিয়েন্টশন

বিএনপি’র সমাবেশে আসা শীতার্ত কর্মীদের মাঝে কম্বল বিতরণ করলেন মিলন

শিল্পমন্ত্রীকে মন্ত্রিসভা থেকে বের করে দিতে বললেন হাসানুল হক ইনু

অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ! দর্শকের ভূমিকায় কর্তৃপক্ষ

আরএপির অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মমিনুর জামান টোকনকে আহবায়ক করে শহীদ জিয়া স্মৃতি সংসদ শাহমুখদম থানা কমিটি গঠন

রাজশাহীতে স্বরাষ্ট্র উপদেষ্টা রাঘববোয়ালতো বটেই চুনোপুঁটিরাও ডেভিল হান্টে ছাড় পাবে না

রাজশাহী নগরীতে বিশ্ব বসতি দিবস পালন

১৩ এনজিও জালে আটকে ছিলেন রাজশাহীর সেই কৃষক

শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে সরকারী দলের হামলা! জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নিন্দা