শুক্রবার , ২ ডিসেম্বর ২০২২ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বিএনপি’র সমাবেশে আসা শীতার্ত কর্মীদের মাঝে কম্বল বিতরণ করলেন মিলন

প্রতিবেদক
সনি নিউজ
ডিসেম্বর ২, ২০২২ ২:৩৯ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী বিভাগীয় গণ সমাবেশে যোগদিতে এসে খোলা আকাশ ও তাবুতে রাত কাটাচ্ছে বিএনপির নেতাকর্মীরা। শীতের মধ্যে তাদের মানবেতর অবস্থা দেখে সমাবেশে আসা সাধারণ মানুষের মাঝে কম্বল বিতরণের ব্যবস্থা করছেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. শফিকুল হক মিলন। রাজশাহীর মাদ্রাসা মাঠে বৃহস্পতিবার গভির রাতে শীর্তাত বিএনপির কর্মীদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম শুরু করেন।

বিএনপির নেতৃবৃন্দ জানান, বিভিন্ন জেলা থেকে আসা লোকজনের শীত
নিবারণের জন্য আমরা তাদের কম্বল দিচ্ছি। ইতোমধ্যে কয়েক শত কম্বল বিতরণ করা হয়েছে।

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং চাল, ডাল,
জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ, সারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে দেশের সবকটি বিভাগে গণসমাবেশ করছে বিএনপি। এরই ধারাবাহিকতায় আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে হচ্ছে গণসমাবেশ।

রাজশাহীর গণসমাবেশে অতীতের সব রেকর্ড ভাঙতে চায় বিএনপি।
বিভাগের সব জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকে সমাবেশে উপস্থিত করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে। ধর্মঘটসহ অন্যান্য প্রতিবন্ধকতার কথা মাথায় রেখেই নেতাকর্মীদের সমাবেশে আনার জন্য বিকল্প যানের ব্যবস্থা এবং তাদের রাত্রিযাপনের জন্য নগরীর কমিউনিটি সেন্টার ও রাজশাহী নগরীর নেতা-কর্মীদের বাড়িসহ নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে।

সনি বাংলা ডট কম/ ই আবি

সর্বশেষ - আইন