Thursday , 9 April 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আরএপির অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
April 9, 2026 7:40 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও রাজপাড়া থানা পুলিশের অভিযানে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- রংপুর মহানগরীর হারাগাছ থানার বাহার কাছনা (বর্তমানে রাজপাড়া থানার তেরখাদিয়া) গ্রামের মো: রফিকুল ইসলামের ছেলে মো: ইমতিয়াজ ওরফে আবির (২১) এবং রাজপাড়া থানার ডিঙ্গাডোবা গ্রামের মৃত আজাহার আলীর ছেলে মো: আব্দুর রাজ্জাক (৫৩)।

গতকাল ৮ এপ্রিল বিকাল পৌনে ৪ টার দিকে রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আবিরকে এবং একই তারিখ সকাল আনুমানিক সাড়ে ১০ টার দিকে রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকা থেকে রাজ্জাককে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে আবিরের কাছ থেকে ৩২৮ গ্রাম গাঁজা, ৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগর ৬৫০ টাকা জব্দ করা হয়। অন্যদিকে রাজ্জাকের কাছ থেকে ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি রাজ্জাকের বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় ৪ টি মাদক মামলা চলমান রয়েছে।

 গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

মোহনপুরে পৈত্রিক জমি দখলের অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় পরিবার

রাজশাহীর গোদাগাড়ীতে দুই কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীর গোদাগাড়ীতে দুই কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দেড় বছরেও চালু হয়নি রাজশাহী সাধারণ গ্রন্থাগার: ঐতিহ্য ঝুলছে অনিশ্চয়তায়

কাশিয়াডাঙ্গায় দখলমুক্ত জমি প্রকৃত মালিককে ফিরিয়ে দিল যুবদল, এলাকায় স্বস্তি

রাজশাহী নগরীতে ৫ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীতে ২৮ দিনে বিএনপির ১৩শ’ নেতাকর্মী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৬টি ভারতীয় মহিষ জব্দ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নওগাঁয় চাঁদাবাজি করতে গিয়ে রাজশাহীর ২ ভূয়া সাংবাদিক আটক

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের