বৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

কাশিয়াডাঙ্গায় দখলমুক্ত জমি প্রকৃত মালিককে ফিরিয়ে দিল যুবদল, এলাকায় স্বস্তি

প্রতিবেদক
sonynews
এপ্রিল ২, ২০২৬ ১:৪০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার সাইরগাছা এলাকায় দীর্ঘদিন ধরে দখল হয়ে থাকা একটি জমি উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দিয়েছে যুবদল নেতাকর্মীরা। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে যুবদলের এ উদ্যোগ।

জানা গেছে, নাটোর সদর উপজেলার মৃত নজরুল ইসলামের ছেলে মো. মনিরের রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন সাইরগাছা এলাকায় প্রায় দেড় কাঠা জমি রয়েছে। তবে মনির ও তার পরিবার দীর্ঘদিন রাজশাহীর বাইরে অবস্থান করায় তার চাচারা জোরপূর্বক ওই জমিটি দখল করে রাখেন। ফলে এতিম পরিবারের সদস্যরা তাদের নিজস্ব জমি থেকে বঞ্চিত হয়ে পড়েন।

পরবর্তীতে বিষয়টি স্থানীয় ১ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুল আলমের কাছে অবহিত করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। অভিযোগ পাওয়ার পর আশরাফুল আলম বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে জমির কাগজপত্র যাচাই-বাছাই শুরু করেন। যাচাই-বাছাই শেষে নিশ্চিত হওয়া যায় যে, জমিটির প্রকৃত মালিক মনির এবং তিনি ওয়ারিশ সূত্রে ওই জমির মালিকানা পেয়েছেন।

এরপর বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে রাজশাহী সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুল আলমের নেতৃত্বে যুগ্ম আহ্বায়ক সোহাগ, যুব নেতা আক্তারুল, মিনারুল, রবিন, বুলবুলসহ ১০ থেকে ১৫ জন নেতাকর্মী ঘটনাস্থল কাশিয়াডাঙ্গা থানার সামনে সাইরগাছা এলাকায় যান। সেখানে বাদী মো. মনির ও তার চাচাদের উপস্থিতিতে আলোচনার মাধ্যমে আপোষ-মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। দীর্ঘ আলোচনার পর উভয় পক্ষের সম্মতিতে বিষয়টির শান্তিপূর্ণ সমাধান করা হয় এবং দখলকৃত জমিটি প্রকৃত মালিক মো. মনিরের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

জমির প্রকৃত মালিক মো. মনির এ বিষয়ে বলেন, “যুবদলের উপস্থিত নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা আমার নেই। তারা কোনো স্বার্থ ছাড়াই আমার দখলকৃত জমিটি উদ্ধার করে আমাকে বুঝিয়ে দিয়েছেন। তাদের সহযোগিতায় আমি আমার সম্পদ ফিরে পেয়েছি। ভবিষ্যতেও তারা এ ধরনের মানবিক কাজ চালিয়ে যাবেন বলে আশা করি।”

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিকদের আবাসনের জন্য বহুতল ভবন নির্মাণ করা হবে : মেয়র লিটন

রাজশাহী নগরীতে ৩টি ওয়ান শুটারগানসহ ভ্যান চালক গ্রেফতার

চার বছর ধরে প্রেমের নামে ধর্ষণ, অবশেষে ধরা পড়ল প্রধান আসামি জয়

The passage experienced a surge in popularity during

রাজশাহী মহানগরীতে শব্দ যন্ত্র ব্যবহারে আরএমপি’র নির্দেশনা

রাসিক পরিদর্শনে জাবি নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থীবৃন্দ

নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন

রুয়েটে শেষ হলো আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতা চ্যাম্পিয়ন সিই বিভাগ

রাজশাহীতে বিসিক শিল্পনগরী-২ পরিদর্শনে শিল্পমন্ত্রী ও রাসিক মেয়র

রাজশাহীতে বিসিক শিল্পনগরী-২ পরিদর্শনে শিল্পমন্ত্রী ও রাসিক মেয়র

এরা বেকার যুবকদের টাকার বিনিময়ে দিত সেনাবাহিনীর ভূয়া নিয়োগপত্র

এরা বেকার যুবকদের টাকার বিনিময়ে দিত সেনাবাহিনীর ভূয়া নিয়োগপত্র