মঙ্গলবার , ২৫ অক্টোবর ২০২২ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীর গোদাগাড়ীতে দুই কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ২৫, ২০২২ ১২:৪৩ অপরাহ্ণ
রাজশাহীর গোদাগাড়ীতে দুই কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ২ কেজি ১৪৫ গ্রাম হেরোইনসহ মোঃ মামুন মিয়া (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ২০ লাখ টাকা।

সোমবার (২৪ অক্টোবর) রাত ৮টার সময় গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের অভয়া কামারপাড়া গ্রামের কছিমুদ্দিন এন্টার প্রাইজের (রাইস মিল) সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ জেলার বারোঘরিয়া কলোনীপাড়া গ্রামের মোঃ টুনু মিয়ার ছেলে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার ।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন বাসুদেবপুর অভয়া কামারপাড়া গ্রামের একটি রাইচ মিলের সামনে একজন মাদকদ্রব্য হেরোইন নিয়ে অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে দুই কেজি ১৪৫ গ্রাম হেরোইনসহ মোঃ মামুন মিয়াকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

র‍্যাবের নতুন মুখপাত্র মুনীম ফেরদৌস

গাজায় ২০ লাখেরও বেশি মানুষের ঘরে নেই খাবার

৯৯৯ এ কল, যৌনপল্লী থেকে উদ্ধার হলো তরুণী

রাজশাহী জেলা ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির নতুন সভাপতি আল-আমিন সরকার

রাবির নতুন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব।

রাজশাহী মহানগর যুবদলের ৬ নেতাকে অব্যাহতি, ৯ জনকে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব

পবায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা বিদ্যুৎ গ্রেপ্তার

আর্টসেলের লিংকনের বিরুদ্ধে রাকসুর জিএস সালাহউদ্দিনের মামলা

রাজশাহীতে ঐতিহাসিক ৭ই মার্চে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ প্রকৌশলীর বিরুদ্ধে

আন্দোলনে হামলার অভিযোগে সাবেক দুই নেতা আটক