Saturday , 25 November 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ২৮ দিনে বিএনপির ১৩শ’ নেতাকর্মী গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
November 25, 2023 2:14 pm

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে ২৮ অক্টোবরের পর থেকে ১৩শ’ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ। রাজশাহী জেলা ও নগরীর বিভিন্ন থানায় নতুন ও পুরনো মিলিয়ে ৪০ টি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

শনিবার বেলা ১১টায় সংবাদ সম্মেলন করে এতথ্য তুলে ধরেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। সংবাদ সম্মেলনে বিএনপি নেতাকর্মীদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জানানো হয়।

মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহী মহানগর ও জেলা শান্তির নগরী। বিএনপি গণতান্ত্রিকভাবে আন্দোলন করে। কোন নেতাকর্মীকে গ্রেপ্তার না করে এবং ভুয়া মিথ্যা ও বানোয়াট মামলা প্রদান না করে। আমরা রাজশাহী মহানগর ও জেলার গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর মুক্তির দাবি করছি এবং একই সাথে সকলের মামলা প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। আমরা আশা করি সরকারের সু-বুদ্ধির উদয় হবে। দেশের গণতন্ত্র পতিষ্ঠায় ভোটাধিকার প্রোয়গ, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ, হত্যা, গুম, খুন, নির্যাতন নিপিরন বন্ধকরে জনগণের দায়ীর মুখে পদত্যাগ করে দেশে শান্তি ফিরিয়ে আনবে।

সংবাদ সম্মেলনে উপতিস্থ ছিলেন কেন্দ্রীয় কমিটির বন বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর আহ্বায়ক অ্যাড. এরশাদ আলী ঈশা প্রমুখ।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেফতার

জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের আয়োজনে স্বরনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পতিত স্বৈরাচারদের পরিবারের সদস্যদের রাজনীতিতে ফিরে আসার যত নজির

‘বুকে বল রাখেন, মনোবল হারাবেন না’-ইনুকে দীপু মনি

রাজশাহীতে হচ্ছে অত্যাধুনিক মাল্টিপারপাস পাবলিক টয়লেট

রাজশাহীতে হচ্ছে অত্যাধুনিক মাল্টিপারপাস পাবলিক টয়লেট

কাশিয়াডাঙ্গায় লুটকৃত পুলিশের পোশাক ও শর্টগানের ১৩ রাউন্ড গুলি উদ্ধার

কেশরহাটে নাবিল ফিডের পক্ষ থেকে উঠান বৈঠক ও গোডাউন উদ্বোধন

The Best Coding Advice I Was Ever Given copy

রাসিকের ট্যাক্সেশন কর্মকর্তার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ডেঙ্গু রোগী বাড়ছে রামেকে, টনক নড়ছে না কতৃপক্ষের!