• রাজশাহী, বাংলাদেশ
  • ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাসিকের ট্যাক্সেশন কর্মকর্তার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ ১২:০৯

রাসিকের ট্যাক্সেশন কর্মকর্তার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগের ট্যাক্সেশন কর্মকর্তা (কর) ইমতিয়াজ আহম্মেদ শিমুল এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানা।

রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান।
অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকন, ট্যাক্সেশন কর্মকর্তা (কর) মোঃ মহিউদ্দিন, উপ-প্রধান কর নির্ধারক মহিউদ্দিন মুকুল, উপ-প্রধান কর নির্ধারক মোঃ মিজানুর রহমান বুলেট, লাইসেন্স পরিদর্শক মোঃ সেকেন্দার আলী। বক্তারা ট্যাক্সেশন কর্মকর্তা (কর) ইমতিয়াজ আহম্মেদ শিমুল এর দীর্ঘ পথচলার কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে রাজস্ব বিভাগের সকল শাখার পক্ষ বিদায়ী কর্মকর্তাকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানে হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ নিজামুল হোদা, উপ-প্রধান কর নির্ধারক লুৎফুল হায়দার স্বপন সহ রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮