বৃহস্পতিবার , ১ জানুয়ারি ২০২৬ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. এম. ছায়েদুর রহমান

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ১, ২০২৬ ১২:২৯ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক (অব.) প্রফেসর ড. এম. ছায়েদুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এনবিআইইউ) উপাচার্য হিসেবে যোগদান করেছেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি, ২০২৬) বেলা ১২টায় রাজশাহী নগরীর চৌদ্দপাইস্থ নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. আনসার উদ্দিন, রেজিস্ট্রার ড. মো. আজিবার রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মকসুদুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ইদ্রিস আলীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও তাঁর সহকর্মীরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

প্রফেসর ড. এম. ছায়েদুর রহমান যুক্তরাষ্ট্রের নিউ ক্যাসেল ইউনিভার্সিটি থেকে এম.ফিল ডিগ্রি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি. ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ও বিভাগীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণের পর তিনি ইস্টার্ন ইউনিভার্সিটি, ঢাকার বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন ও অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে খণ্ডকালীন অধ্যাপক হিসেবেও কর্মরত ছিলেন।

বর্তমানে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি তিনি চীন ও জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর, বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের কৃষি পরিসংখ্যানবিদসহ দেশি-বিদেশি বিভিন্ন সংস্থায় গবেষক ও কনসালটেন্ট হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

দায়িত্ব গ্রহণ শেষে নবনিযুক্ত উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি শিক্ষার গুণগত মান উন্নয়ন, গবেষণার সম্প্রসারণ এবং বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

“রাজশাহীতে আরআরইউ ও রিভার সিটি প্রেসক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন”

নগরীতে রাজপাড়া থানা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আটক

নারীসহ সাবেক ওসি মাহবুব আটক, চন্দ্রিমা থানায় রাখা হয়েছে

কাজিহাটায় আরডিএ’র ভ্রাম্যমাণ আদালত: নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ, ঝুঁকিতে পাশের ভবন

রাজশাহীতে গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

রাজশাহীতে একটি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যাবসায়ী গ্রেপ্তার

জালিয়াতির মাধ্যমে পুলিশ কনস্টেবল থেকে যুব উন্নয়ন কর্মকর্তা !

শেষ সময়ে জাপা-স্বতন্ত্রের অনেকেই ছাড়ছেন ভোটের মাঠ

রাজশাহীতে বিয়ের প্রলোভনে ধর্ষণ! যুবতীকে বাড়িতে ডেকে নির্যাতণের অভিযোগ

রাজশাহী থেকে ব্যাপক লোক সমাগমের টার্গেট, ৩ জোড়া বিশেষ ট্রেন