বুধবার , ৩১ জুলাই ২০২৪ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে পিস্তল-গানপাউডারসহ অস্ত্র কারবারী গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
জুলাই ৩১, ২০২৪ ১০:৩১ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীতে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই কেজি গানপাউডারসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ীর নাম শ্রী সুদেব সরদার (২২)। সে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মান্ডইল গ্রামের শ্রী রবি সরদারের ছেলে । মঙ্গলবার (৩০ জুলাই) রাত ১১টার দিকে রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার বালিয়া শ্যামপুকুর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৫ এর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। র‌্যাব-৫-এর পাঠনো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, অটোরিকশা চালানোর আড়ালে সীমান্ত এলাকা থেকে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন সুদেব। তিনি রাজশাহীর একজন কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী।

সুদেবের অস্ত্র ও বিস্ফোরক পাচারের তথ্য পেয়ে র‌্যাব সদস্যরা রাজশাহী-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তাঁর অটোরিকশা থামান। এ সময় অটোরিকশার সিটের নিচে দুই কেজি গানপাউডার পাওয়া যায়। এ ছাড়া শরীর তল্লাশি করা হলে সুদেবের কোমরে মেলে একটি বিদেশি পিস্তল।

র‌্যাবের আরও জানায়, জিজ্ঞাসাবাদে সুদেব জানিয়েছেন যে, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশে অস্ত্র ও বিস্ফোরক ব্যবহারের জন্য এসবের চাহিদা ছিল। সে অনুযায়ী সীমান্ত এলাকা থেকে পিস্তল ও গানপাউডার সংগ্রহ করে নাশকতাকারীদের সরবরাহ করতে যাচ্ছিলেন তিনি। এ ঘটনায় সুদেবের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে কাশিয়াডাঙ্গা থানায় মামলা করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নগরীতে সিটি কর্পোরেশন প্রশিক্ষণ কোর্স পারস্পরিক শিখন কর্মসূচি অনুষ্ঠিত

রাজশাহীতে গ্র্যান্ড রিভার ভিউ হোটেলের উদ্যোগে উদ্যোক্তা মেলা শুরু   

র‍্যাবের অভিযানে দুই কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আরএমপিতে ট্রাফিক আইন প্রতিপালনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

রুয়েটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

রাজশাহীর দূর্গাপুরে বিজয় দিবসেও পরিত্যক্ত শহীদ মিনার

নগদ দুই লাখ টাকার বেশি ব্যাংক থেকে তোলা যাবে না

পুঠিয়ার বানেশ্বরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

নাটোরে ধর্ষণে ব্যর্থ হয়ে নারীকে কুপিয়ে জখম

রাজশাহীর তানোরে বিদেশী পিস্তল ও বিপুল পরিমান অস্ত্র উদ্ধার