Monday , 12 February 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আরএমপিতে ট্রাফিক আইন প্রতিপালনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
সনি নিউজ
February 12, 2024 6:09 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরী’র ট্রাফিক অফিসে ট্রাফিক আইন প্রতিপালন সংক্রান্তে চালকদের নিয়ে ট্রাফিক আইন বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১২ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ সকাল সাড়ে ১১ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে আরএমপি’র ট্রাফিক অফিসে ট্রাফিক আইন প্রতিপালন সংক্রান্তে চালক ও অভিভাবকদের নিয়ে ট্রাফিক আইন বিষয়ক সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। সভায় আরএমপি’র ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) অনির্বান চাকমা ট্রাফিক আইন প্রতিপালনসহ সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানজট নিরসনে চালকদের সচেতন করার লক্ষ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এছাড়াও তিনি ট্রাফিক সিগন্যাল মেনে গাড়ি চালানো, অতিরিক্ত গতি পরিহার করা এবং ঘন ঘন লেন পরিবর্তন না করাসহ গাড়ির বৈধ প্রয়োজনীয় কাগজ সাথে রেখে গাড়ি চালানোর কথা বলেন। এবং দুর্ঘটনা এড়াতে চালকদের বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) হেলেনা আকতার, পুলিশ পরিদর্শক (প্রশাসন) মাহমুদুন নবীসহ আরএমপি’র ট্রাফিক বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ট্রাফিক পুলিশ কনস্টেবল এবং জনৈক বুলেটের কথা কাটাকাটির ভিডিও বিষয়ে আর এমপির বক্তব্য

রাজশাহীরতে লাইসেন্সবিহীন ফ্লাওয়ার মিলকে ১০ হাজার টাকা জরিমানা

দুর্গাপূজার মধ্যে রাজশাহীতে আগমন প্রধানমন্ত্রীর ঐতিহাসিক সফর: ভূমিমন্ত্রী

সাবেক গৃহহায়ন ও গণপূর্ত মন্ত্রী উবায়দুল মোকতাদির গ্রেফতার

নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে—অভিযোগ বিএনপি প্রার্থী শফিকুল হক মিলনের

আশুরা ঘিরে আরএমপির কড়াকড়ি, তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র বহন নিষিদ্ধ

রাজশাহীতে অপহৃত স্কুলছাত্রী নারায়ণঞ্জ থেকে উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

রাজশাহীতে অপহৃত স্কুলছাত্রী নারায়ণঞ্জ থেকে উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

রাজশাহীতে স্কুলছাত্রকে বলাৎকারের চেষ্টা: অফিস সহকারী গ্রেপ্তার

আমি তো মাত্র দুজনকে বিয়ে করেছি: শাকিব খান

গণভোটের রায় ও পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে ১১ দলের বিভাগীয় সমাবেশ