রবিবার , ২৬ জুলাই ২০২৬ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ট্রাফিক পুলিশ কনস্টেবল এবং জনৈক বুলেটের কথা কাটাকাটির ভিডিও বিষয়ে আর এমপির বক্তব্য

প্রতিবেদক
sonynews
জুলাই ২৬, ২০২৬ ২:২৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: গত ১৯ জুলাই রবিবার দুপুর ১২.৪৫ ঘটিকার সময় ট্রাফিক কনস্টেবল মোঃ আজিজুর রহমান রাজশাহী মেডিকেল কলেজের সামনে ডিউটি করা কালীন সময় একটি অটো- রিক্সার সাথে অন্য আরেকটি অটো রিক্সার ধাক্কা লাগে। অটো রিক্সার ড্রাইভারদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে রাস্তায় জ্যামের সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে পাশেই দাঁড়ানো এক ব্যক্তি নাম -বুলেট (৩০), পিতা -গোলাম, সাং-গুড়িপাড়া , থানা- কাশিয়াডাঙ্গা ট্রাফিক কনস্টেবল এর সাথে তুই তোকারি করে খুব খারাপ ব্যবহার করে। এমতাবস্থায় কনস্টেবল আজিজুর রহমান লক্ষ্মীপুরে ডিউটিরত সার্জেন্ট মোঃ সাখাওয়াতকে মোবাইল ফোনের মাধ্যমে বিষয়টি অবহিত করে। পরে সার্জেন্ট ঘটনাস্থলে এসে বুলেটকে আটক করলে সে ভুল স্বীকার করে তার ব্যবহারের জন্য ক্ষমাপ্রার্থনা করে। তার স্ত্রী অসুস্থ হওয়ায় মানবিক দিক বিবেচনা করে পুলিশ তাকে সতর্ক করে ছেড়ে দেয়।

সর্বশেষ - আইন