মঙ্গলবার , ২২ এপ্রিল ২০২৫ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

হেতেম খাঁয় কল্পনা-সাদিকুল হত্যা মামলা: একমাত্র আসামির মৃত্যুদণ্ড

প্রতিবেদক
sonynews
এপ্রিল ২২, ২০২৫ ১০:৪১ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর হেতেম খাঁ এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর কল্পনা ও সাদিকুল ইসলাম হত্যা মামলায় একমাত্র আসামি তরিকুল ইসলামকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার (২২ এপ্রিল) দুপুরে এ রায় ঘোষণা করেন রাজশাহী অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. আবুল কালাম আজাদ।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৫ সালের ৬ এপ্রিল নগরীর বোয়ালিয়া মডেল থানায় হত্যা মামলাটি দায়ের করেন নিহত সাদিকুল ইসলামের ছেলে ইউসুফ আলী সিজার। মামলায় অভিযোগ করা হয়, পরিকল্পিতভাবে কল্পনা ও সাদিকুল ইসলামকে হত্যা করা হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ মামলার একমাত্র আসামি তরিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ডের রায় দেন।

রায় ঘোষণার সময় আদালত প্রাঙ্গণে ভিড় করে নিহতদের স্বজনরা। রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করছেন তাঁরা।

সর্বশেষ - আইন