রবিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৩ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

৯৯৯ এ কল, যৌনপল্লী থেকে উদ্ধার হলো তরুণী

প্রতিবেদক
সনি নিউজ
ফেব্রুয়ারি ৫, ২০২৩ ৭:২৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্কঃ জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ পাওয়া কলে খবর পেয়ে ফরিদপুরে যৌনপল্লী থেকে এক তরুণীকে (১৮) উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (৪ জানুয়ারি) রাতে ফরিদপুর শহরের রথখোলা যৌনপল্লী থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়।

জানা যায়, মাসখানেক পূর্বে প্রেমিকের আশ্বাসে ঘর ছেড়েছিলেন ওই তরুণী। কিন্তু প্রেমিক কর্তৃক প্রতারণার শিকার হন তিনি। তাকে ফেলে পালিয়ে যায় প্রেমিক। এরপর এক রিকশাচালককে রাতে থাকার জন্য কম টাকার মধ্যে একটি হোটেলে নিয়ে যেতে বলেন। কিন্তু রিকশাচালক তাকে যৌনপল্লীতে বিক্রি করে দেয়। এরপর সেখানে মাসখানেক ধরে ইচ্ছার বিরুদ্ধে তাকে দেহ ব্যবসা করতে বাধ্য করা হয়। অস্বীকৃতি জানালে মারধর করা হতো তাকে।এমন অভিযোগ জানিয়ে শনিবার (৪ জানুয়ারি) জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে এক তরুণী ফোন করেন। তিনি জানান, তিনি ফরিদপুর রথখোলা এলাকায় একটি যৌনপল্লীতে আটক আছেন, তিনি একজন খদ্দেরের মোবাইল ফোন ব্যবহার করে ৯৯৯ নম্বরে ফোন করেছেন। তাকে উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানান।

৯৯৯ কলটেকার কনস্টেবল মামুনুর রশিদ কলটি রিসিভ করেছিলেন। মামুন তাৎক্ষণিকভাবে ফরিদপুর কোতোয়ালি থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য জানায়। ৯৯৯ ডিস্পাচার এসআই দীপন কুমার মণ্ডল সংশ্লিষ্ট থানা পুলিশ এবং কলারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে পুলিশি তৎপরতার আপডেট নিতে থাকেন।

সংবাদ পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের একটি দল তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। পরে কোতোয়ালি থানা পুলিশ দলের নেতৃত্বে থাকা এসআই খায়রুল জানান, ৯৯৯-এ ফোন পেয়ে অভিযান চালিয়ে শহরের রথখোলা যৌনপল্লী থেকে এক তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

এ ব্যাপারে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ মেয়েটাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

সনি বাংলা ডট কম/ ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীর নতুন পুলিশ সুপার মো. মামুন অর রশীদ

রাজশাহী নগরীতে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী নগরীতে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীর একটি আড়তেই কেনাবেচা হয় ৫০ কোটি টাকার তরমুজ

সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

ইঞ্জি. আরিফুজ্জামান আইডিইবি রাজশাহী জেলা শাখার নির্বাহী সদস্য পদে নির্বাচিত

মার্কিন নির্বাচনে নাক গলাচ্ছে ব্রিটেন, অভিযোগ ট্রাম্পের

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

Novak appeals in court against dearless Care cancellation of Australian

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়-এর ভিসির অপসারণে তিন দিনের আল্টিমেটাম, অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন

রাজশাহীতে সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে ২ জনসহ গ্রেফতার ২৪