Sunday , 27 September 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বাগমারায় চোলাই মদ ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
September 27, 2026 2:25 pm

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাগমারা থেকে ১৪ লিটার চোলাই মদ ও ১ কেজি ৭৮৫ গ্রাম গাঁজাসহ আলমিন কুমার নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসআরবি৫।

এসআরবি জানায়, শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ৯টা ১০ মিনিটে বাগমারা থানার হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পূর্বপাশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আলমিন কুমার হাটগাঙ্গোপাড়া এলাকার অনিল কুমারের ছেলে।

অভিযানে তার হেফাজত থেকে ১৪ লিটার চোলাই মদ, ১ কেজি ৭৮৫ গ্রাম গাঁজা ও একটি ডিজিটাল ওজন মেশিন জব্দ করা হয়। এ ঘটনায় বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত