সোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ‘ডেভিল হান্ট ফেইজ-২’: শ্রমিক লীগ নেতা আরিফসহ ১৪ জন গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
ডিসেম্বর ২৯, ২০২৫ ৬:২৯ অপরাহ্ণ

অকিউল ইসলাম পরশ, রাজশাহী: রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর অংশ হিসেবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে।

আরএমপির পক্ষ থেকে জানানো হয়, বিশেষ এই অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন গুরুতর অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে আরও **১৩ জনকে গ্রেপ্তার** করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৪ জন, মাদক মামলার আসামি ৫ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৪ জন** রয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

অভিযানের অংশ হিসেবে গ্রেপ্তার হওয়া উল্লেখযোগ্য আসামি হলেন মো. আরিফ শেখ (৫২)। তিনি রাজশাহী মোটর শ্রমিক লীগের জয়েন্ট সেক্রেটারি এবং বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত নওশাদ শেখের ছেলে।

আরএমপি জানায়, গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মহানগরীর নিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

পহেলগাঁওয়ে হামলার পর কাশ্মীরিদের জন্য যা বললেন সালমান খান

চন্দ্রিমা থানা যুবদলের উদ্যোগে ইসরাইলি পণ্য বয়কটের ডাক: লিফলেট বিতরণ

মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দাবিতে রাজশাহী জেলা বিএনপির প্রচারণা

ফ্লাইওভার ও উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক, ৭ দিনের মধ্যে সড়ক উন্মুক্তের নির্দেশ

আরডিএ’র উদ্যোগে শেখ রাসেল দিবস উদযাপন

আরডিএ’র উদ্যোগে শেখ রাসেল দিবস উদযাপন

ট্রাম্পের সিদ্ধান্তে ওলট-পালট বিশ্ব বাণিজ্য, যা যা ঘটতে পারে

রাজশাহীতে বিপুল পরিমান জাল নোটসহ গ্রেপ্তার ২

গণঅভ্যুত্থান ও জাতীয় মুক্তি দিবস উপলক্ষে রাজশাহী মহানগরী জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

তিন পাত্তি গোল্ড: ভারতে গেছে ২০০ কোটি টাকা

তিন পাত্তি গোল্ড: ভারতে গেছে ২০০ কোটি টাকা

সংবাদ প্রকাশের পর অবশেষে রাজশাহী টিটিসির অধ্যক্ষ এমদাদুল বদলি