বৃহস্পতিবার , ২০ অক্টোবর ২০২২ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী ছাত্রলীগের সভাপতি-সম্পাদককে স্থায়ী বহিষ্কারের সুপারিশ

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ২০, ২০২২ ৫:৫৭ অপরাহ্ণ
রাজশাহী ছাত্রলীগের সভাপতি-সম্পাদককে স্থায়ী বহিষ্কারের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানা ও সাধারণ সম্পাদক জাকির হোসেন অমিকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করেছে তদন্ত কমিটি।

বুধবার (১৯ অক্টোবর) তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের। তবে কী সুপারিশ করা হয়েছে সেই বিষয়ে কিছু বলতে পারেননি তিনি।

তবে তদন্ত কমিটির প্রতিবেদনের একটি কপি সনি বাংলার হাতে এসেছে। সেখানে তদন্ত কমিটি উল্লেখ করেছে, ‘ছাত্রলীগ কর্তৃক গঠিত তদন্ত সব তথ্যপ্রমাণ পর্যালোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক যেসব কর্মকাণ্ডে জড়িত তা ছাত্রলীগের গঠনতন্ত্র ও আদর্শের সঙ্গে চরম মাত্রায় সাংঘর্ষিক। এ অবস্থায় রাজশাহী জেলা ছাত্রলীগের মতো একটি গুরুত্বপূর্ণ ইউনিট এদের দ্বারা পরিচালিত হলে সংঘটনের ভাবমূর্তি চরমভাবে বিনষ্ট হবে যা আমাদের তদন্তে উঠে এসেছে। সুতরাং তাদের স্থায়ী বহিষ্কারের জোর সুপারিশ করছি।’

এরআগে, জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানার বিরুদ্ধে এক নারী কর্মীর সঙ্গে অসদাচরণের একটি অডিও ফেসবুকে ভাইরাল হয়। এছাড়া সাধারণ সম্পাদকের বিরুদ্ধে প্রকাশ্যে ফেনসিডিল সেবনের অভিযোগ ওঠে।

দুটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিতর্কের সৃষ্টি হয়। পরে ওই ঘটনায় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে বাংলাদেশ ছাত্রলীগ। সেখানে কেন্দ্রীয় ছাত্রলীগের গণযোগাযোগ ও উন্নয়নবিষয়ক সম্পাদক শেখ শামীম তুর্য, উপ-আইনবিষয়ক সম্পাদক আপন দাস, সহ-সম্পাদক তানভীর আব্দুল্লাহকে রাখা হয়। তারা রাজশাহী এসে সরেজমিন ঘুরে তদন্ত প্রতিবেদন জমা দেন।

কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-আইনবিষয়ক সম্পাদক আপন দাস বলেন, আমরা কেন্দ্রীয় কমিটির কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি। এ বিষয়ে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

এ বিষয়ে জানতে জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানার মোবাইলে একাধিরবার যোগাযোগ করা হলেও তা বন্ধ পাওয়া যায়। তবে সাধারণ সম্পাদক জাকির হোসেন অমি দাবি করেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বোনের সহকর্মীকে ফাঁসাতেই সেই ওসিকে ‘ঘুষ’

শীঘ্রই সমাবর্তন সহ হীরক জয়ন্তী উদযাপন করবে রুয়েট

রাজশাহীর ২৩ শিক্ষা প্রতিষ্ঠানে ৪০ লাখ টাকার চেক বিতরণ করলেন এমপি হাবীবা

সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এগিয়ে যাবে রাজশাহী : ভুমিমন্ত্রী মিনু

খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে রাজশাহী জেলা যুবদলের দোয়া মাহফিল

রাজশাহী বোর্ডে এইচএসসি পরীক্ষায় বসেছে ১ লাখ ৩৮ হাজার শিক্ষার্থী

শাকিবের সঙ্গে ডিভোর্সের পরেও নায়িকার সিঁথিতে চওড়া সিঁদুর

শাকিবের সঙ্গে ডিভোর্সের পরেও নায়িকার সিঁথিতে চওড়া সিঁদুর

নগরীতে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে দুর্ব্যবহার, কাউন্সিলরের বিরুদ্ধে মানববন্ধন

ছেলের পর বাবা ধর্ষণ করেন কিশোরীকে, মামলার পর ছেলে গ্রেপ্তার

রাজশাহী নগরীতে সাজাপ্রাপ্ত ৪ আসামি গ্রেফতার