বুধবার , ১০ জুন ২০২৬ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পবায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা বিদ্যুৎ গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
জুন ১০, ২০২৬ ২:৫২ পূর্বাহ্ণ

অকিউল ইসলাম পরশ: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পবা থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পবা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৯ জুন) সকাল সাড়ে ৬টার দিকে পবা থানার আলাই বিদিরপুর এলাকায় অবস্থিত রহমান স্পেশালাইজড কোল্ড স্টোরেজের সামনে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে প্রায় ৩৫ থেকে ৪০ জন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী মুখে মাস্ক পরে মিছিল বের করে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেয় এবং এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে জনমনে আতঙ্ক ছড়ায় বলে অভিযোগ করা হয়।

এ ঘটনায় পবা থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রুজু করা হয়।

মামলার এজাহারনামীয় আসামি মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর বিদ্যুৎ (২৮)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার দাশপুকুর এলাকার বাসিন্দা এবং মো. আক্কাস আলী বাবুর ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ও শাহমখদুম থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে পবা থানা পুলিশ তাকে রাজপাড়া থানার হাজী হোটেলের ভেতর থেকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে মঙ্গলবার (১০ জুন) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

জোরজবরদস্তি করে ক্ষমতায় টিকে থাকা যায় না: আওয়ামী লীগকে নজরুল

বিদ্যুতের প্রিপেইড মিটার, প্রশিক্ষণ ও কেনাকাটা খাতের ৩৬ কোটি টাকা লোপাট

রাজশাহীতে ৩ ডায়াবেটিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে ৩ ডায়াবেটিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা

পাকিস্তানের নতুন অর্থমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইসহাক দার

তাল বেগুন চাষে সফল চাষিরা

রাজশাহী অঞ্চলজুড়ে কর্মসংস্থানের বিপ্লব: বন্ধ মিল চালু করে ছয় মাসে ২ হাজার চাকরি, লক্ষ ১২ হাজার

ভারতের সঙ্গে নৌপথে বাণিজ্যে রাজশাহীর অর্থনীতি গতিশীল হবে’

আরএমপির পৃথক দুটি অভিযানে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে রাবি চিকিৎসক সাময়িক বরখাস্ত

একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের