মঙ্গলবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৪ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ভারতের সঙ্গে নৌপথে বাণিজ্যে রাজশাহীর অর্থনীতি গতিশীল হবে’

প্রতিবেদক
সনি নিউজ
ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ৩:৩৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, রাজশাহী থেকে ভারতের নৌপথে বাণিজ্য চালুর দীর্ঘদিনের প্রচেষ্টার পর তা বাস্তবায়ন হয়েছে। এতে রাজশাহীবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে।

স্বাধীনতার পর ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ইন্দিরা গান্ধীর অভ্যন্তরীণ নৌপথ অতিক্রমণ ও বাণিজ্য প্রটোকল স্বাক্ষর করেন। সেই চুক্তি অনুযায়ী সুলতানগঞ্জ-ময়া নৌপথ আবারও চালু হয়েছে। এতে আমরা অত্যন্ত আনন্দিত।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ ও ভারতের নৌ প্রটোকলের আওতাভুক্ত রাজশাহীর গোদাগাড়ীর সুলতানগঞ্জ পোর্ট অব কল এবং সুলতানগঞ্জ-ময়া নৌপথে পণ্যবাহী নৌযান চলাচলের উদ্বোধন হয়।

এ উপলক্ষে বিআইডব্লিউটিএ আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
সুধী সমাবেশে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, পুরো রাজশাহী আর্থিকভাবে পিছিয়ে পড়া এলাকা।
অঞ্চলে কৃষিপণ্যের বাম্পার ফলন হলেও শিল্পায়ন না হওয়ায় অর্থনৈতিকভাবে আমরা পিছিয়ে আছি। ভারতের সঙ্গে নৌপথে বাণিজ্যের কারণে আমরা অনেকভাবে লাভবান হবো। ভারত থেকে কয়লা, পাথর, ফ্লাই অ্যাশসহ বিভিন্ন পণ্য আমদানি করা যাবে। বাংলাদেশ থেকেও বিভিন্ন পণ্য রপ্তানি করা যাবে। এতে রাজশাহীর অর্থনীতি আরও শক্তিশালী হবে। এছাড়া অনেক মানুষের কর্মসংস্থান হবে।
মেয়র বলেন, ভারতের সঙ্গে আমাদের দেশের যাতায়াত ব্যবস্থা, বাণিজ্যের ব্যবস্থা এতটাই উন্নত হয়েছে আজ ভারত আমাদের নৌপথ, রেলপথ ও সড়কপথও ব্যবহার করছে। ক্যাপিটাল ড্রেজিংয়ের মাধ্যমে নদীর নাব্যতা ফিরিয়ে এনে ময়া থেকে সুলতানগঞ্জ হয়ে রাজশাহী হয়ে আরিচা পর্যন্ত নৌপথটি চালু হলে ভারত এ পথ ব্যবহার করে তাদের সেভেন স্টার প্রদেশে স্বল্প খরচে পণ্য নিয়ে যেতে পারবে। আমরা এখান থেকে অনেক রাজস্ব পাবো। উভয় দেশ সমৃদ্ধ হতে পারবো। সেই পথে আমরা এগিয়ে যাচ্ছি।
গ্লোবাল ভিলেজের এ যুগে বর্তমানে নিজেকে গুটিয়ে রাখা বা আড়াল করে রাখার সুযোগ নেই উল্লেখ করে রাসিক মেয়র বলেন, সব দেশ নিজেদের বর্ডার প্রতিবেশী দেশের সঙ্গে শেয়ার করে মানুষের যাতায়াতের কল্যাণ সাধন ও ব্যবসা-বাণিজ্যে লাভবান হতে চায়। আজ যে নৌপথে নৌযান চলাচল চালু হয়েছে, আগামীতে সময়ের বিবর্তনে বিশাল ক্ষেত্রে পরিণত হবে। সেখানে অজস্র মানুষের কর্মসংস্থান হবে, ব্যবসা-বাণিজ্য বাড়বে। সবকিছু মিলিয়ে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুন্দর বাংলাদেশ গড়ি- এ কামনা করি।
সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। এছাড়া স্থানীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা।
সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাসিক মেয়রের সাথে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীতে ২০০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার

রাসিকের বকেয়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ও দোকান ভাড়ার উপর ১৫% সারচার্জ মওকুফ

ইরান যুদ্ধে ‘হার মানলেন’ ট্রাম্প! ২৩ বছর পর ৪,৫০০ লাশ ডিঙিয়ে কেন খালি হাতে ইরাক ছাড়ল আমেরিকা?

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আত্মহত্যা প্রবণতা প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত 

আবাদী জমিতে অতিরিক্ত রাসয়নিক সার ও কীটনাশক প্রয়োগের ফলে বাড়ছে অম্লত্ব, জানেনা সাধারণ কৃষক

চরিত্র নিয়ে ফেসবুকে নারীর কু-মন্তব্য

এমপি এনামুল বগুড়ায় যখন পড়তো তখন শিবিরের প্রেসিডেন্ট ছিল, টকশোতে মিনু!

রাজশাহী নগরীতে পুকুরে অজ্ঞাত ব্যক্তির লাশ

তানোরে কোল্ড স্টোরেজে ডাকাতি: নিরাপত্তাকর্মীদের বেঁধে চার লাখ টাকা লুট