• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
Headline
ফরিদা হত্যা মামলার আরও দুই আসামি গ্রেফতার, ঢাকায়-গাজীপুরে র‌্যাবের যৌথ অভিযান নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: ক্রিকেটে রাজশাহীর বালক দল চ্যাম্পিয়ন, ফুটবলে বালিকা দল রানারআপ আরপিএসএফের সংবর্ধনায় সোহেল: স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রযুক্তিনির্ভর তরুণরাই হবে শক্তি ৪০০ বছরের বটগাছ ঘিরে অপপ্রচারের প্রতিবাদ, মানববন্ধনে স্থানীয়রা রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি: ঘটনাস্থল পরিদর্শন করলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল রুয়েটে এমএসই ডে অনুষ্ঠিত রাজশাহীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ জনের সাজা বেসরকারিকরণ হলে বাড়বে বিদ্যুতের দাম, কমবে সেবার মান: বিদ্যুৎ শ্রমিক ফেডারেশন রাজশাহী নগরীতে পরিত্যক্ত বাড়িতে র‌্যাবের অভিযান, ম্যাগাজিন-গুলিসহ বিপুল আলামত উদ্ধার

সিলেটে উপবন এক্সপ্রেস ট্রেনে ‘রহস্যজনক’ আগুন, নাশকতার শঙ্কা

সনি নিউজ / ১৩৩ Time View
Update : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
সিলেটে উপবন এক্সপ্রেস ট্রেনে ‘রহস্যজনক’ আগুন, নাশকতার শঙ্কা

অনলাইন ডেস্ক: সিলেট রেল স্টেশনে আন্তঃনগর উপবন এক্সপেসের একটি কোচে আগুন লেগেছে। এটি দুর্ঘটনা নাকি নাশকতা, তা খতিয়ে দেখা হচ্ছে।
বুধবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্টেশন প্লাটফর্মে ট্রেন দাঁড়ানো অবস্থায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ট্রেনটি প্লাটফার্মের ৩ নম্বর লাইনে এনে দাঁড় করানোর কিছুক্ষণ পর ভেতরে ধোয়া উড়তে দেখা যায়। তখনো যাত্রীরা কেউ ট্রেনে ওঠেননি। তবে এ ঘটনার পর যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।

সরেজমিন দেখা গেছে, ট্রেনের ভেতরে ১৭টি সিট পুড়ে গেছে। এসময় একটি সিট থেকে একটি কালো ব্যাগ ও দুটি জারিকেন (জার) উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

সিলেট রেলওয়ে স্টেশন ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ট্রেনটি ঢাকার উদ্দেশে রাত সোয়া ১১টায় ছেড়ে যায়। এ লক্ষ্যে আগে থেকেই ডক ইয়ার্ড থেকে এনে প্রস্তুত রাখা হয়। সে সময় একটি এসি কম্পার্টমেন্টে আগুন লাগার ঘটনা ঘটে।

তিনি বলেন, ট্রেনের ‘খ’ কোচে আগুন লাগার পর অন্য কোচগুলো বিচ্ছিন্ন করে সরিয়ে নেওয়া হয়। এতে তখন ট্রেনে কোনো যাত্রী না ওঠায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে এটি নাশকতা কিনা, আপাতত কিছু বলা যাচ্ছে না।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এর আগে দমকল বাহিনী পৌঁছার আগে স্টেশনের কর্মচারী ও সাধারণ লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ সুপার শেখ শরিফুল ইসলাম ঘটনাস্থলে আসেন। তিনি বলেন, উপবন ট্রেনে সরকারবিরোধী আন্দোলনে জড়িতরা আগুন দিয়ে থাকতে পারে। ঘটনার পর ওই কোচ থেকে দুটি থেকে খালি পাঁচ লিটার জারিকেন উদ্ধার করা হয়। যেগুলোতে হয়তো দুর্বৃত্তরা পেট্রোল নিয়ে এসেছিল।

উপ-কমিশনার (দক্ষিণ) তোফায়েল আহমদ বলেন, আমার এলাকায় এ ধরনের ঘটনা ঘটার কথা না। বাইরে থেকে এসে দুর্বৃত্তরা ট্রেনে আগুন দিয়ে থাকতে পারে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সিলেট মহানগর পুলিশ কমিশনার ইলিয়াস শরীফ বলেন, এখনো পর্যন্ত আমরা যা দেখলাম, এটা নাশকতা, অগ্নিসন্ত্রাসের রূপ, আমরা বলব। একটি রাজনৈতিক দল হরতাল-অবরোধের নামে নাশকতার চেষ্টা করছে। রেল আমাদের রাষ্ট্রীয় সম্পদ, এটা ক্ষতিগ্রস্ত করেছে। জনগণকে হয়রানি করেছে। আমরা তাদের দ্রুত ধরে আইনের আওতায় আনব। এটা চোরাগুপ্তা হামলা। রেলওয়ে স্টেশনের একটি দিকে কমফোর্ট জোন পেয়েছে, সেই সুযোগে তারা ট্রেনে চোরাগুপ্তা হামলা চালিয়েছে। অবশ্যই কয়েকদিনের মধ্যে তাদের আমরা খুঁজে বের করে আইনের আওতায় আনতে অভিযানের পাশাপাশি রেলওয়ে স্টেশন এলাকায় টহলও জোরদার করব।

ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর টিটক শিকদার বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের দুটি ইউনিট কাজ করেছে। তবে এসি বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি। এসি থেকে আগুন ধরার কোনো আলামত মেলেনি। ধারণা করা হচ্ছে, ভেতরে কেউ আগুন দিয়েছে। তবে বিষয়টি তদন্ত সাপেক্ষে বলা যাবে।

রাত সোয়া ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আন্তঃনগর উপবন এক্সপ্রেস সিলেট ছেড়ে যায়নি। সে সময় ট্রেনে গন্তব্যের উদ্দেশে রওনার জন্য আসা যাত্রীরা অপেক্ষমাণ ছিলেন। ট্রেনটি বিলম্বে হলেও অন্য কোচগুলো নিয়ে ছেড়ে যাবে এবং ওই কোচের পরিবর্তে আরেকটি কোচ সংযোগ করা হবে।

সনি বাংলা ডট কম/ইআবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category