• রাজশাহী, বাংলাদেশ
  • ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

নগরীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশ: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩ ১১:৫৮

নগরীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টারঃ রাজশাহী নগরীর নওদাপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় জিল্লুর রহমান (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (১১সেপ্টেম্বর) সকালে ওই যুবক মোটরসাইকেল নিয়ে নগরীতে আসার সময় বাসের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। জিল্লুর রহমান জেলার বাগমারা উপজেলার শ্রীপুর গ্রামে তার বাড়ি।

তিনি সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে নওদাপাড়া এলাকায় নওগাঁগামী একটি বাসের সাথে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। ঘটনাস্থলেই প্রাণ হারান জিল্লুর।

এব্যাপারে শাহমখদুম থানার ওসি ইসমাইল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে রামেকে পাঠানো হয়েছে। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮