শনিবার , ২৮ ডিসেম্বর ২০২৪ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

কী হতে যাচ্ছে ৩১ ডিসেম্বর

প্রতিবেদক
sonynews
ডিসেম্বর ২৮, ২০২৪ ৭:২৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: আগামী ৩১ ডিসেম্বরকে সামনে রেখে বিভিন্ন স্লোগান লিখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা সৃষ্টি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা।

আজ শনিবার (২৮ ডিসেম্বর) রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ক্যাম্পেইন চালাচ্ছেন তারা।

এ বিষয়ে স্পষ্ট কোনো ভাষ্য না পাওয়া গেলেও বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক, নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ইঙ্গিত দিচ্ছেন।

উপদেষ্টা আসিফ মাহমুদ তার ব্যক্তিগত ফেসবুক থেকে লিখেছেন, `Comrades Now or Never.’।

জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে লিখেছেন, এ বছরই হবে। ৩১ ডিসেম্বর।

ইন শা আল্লাহ!’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, `Comrades, 31st DECEMBER! Now or Never.’। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ তার ফেসবুক পোস্টে লিখেছেন, All eyes on 31st December, 2024. Now or Never!’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক রাসেদ রাজন তার ফেসবুকে লিখেছেন  All attention towards Shaheed Minar on 31st December. This is the moment to act!

এরপর তিনি কমেন্টে সেকশনে আগামী ৩১ ডিসেম্বর বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে কিছু একটা ঘটতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন।

সমন্বয়ক রিফাদ রশিদ লিখেছেন, ৩১ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন পর্যন্ত তাদের সবচেয়ে বড় বিপ্লবী স্টেপ নিতে যাচ্ছে।

 

খোঁজ নিয়ে জানা গেছে, ওইদিন বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আনুষ্ঠানিকভাবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রাষ্ট্রের সর্বোচ্চ আইনে অর্ন্তভুক্ত করার মাধ্যমে এই বিপ্লবকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি চাওয়া হবে।

জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন, আগামী ৩১ ডিসেম্বর ‘প্রোকলেমেশন অব জুলাই’ বা জুলাই ঘোষণাপত্র প্রদান করা হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণাপত্রটি পাঠ করা হবে।

উল্লেখ্য, বেশ কয়েকদিন থেকেই জুলাই ঘোষণাপত্র বিষয়ে আলোচনা চলছিল

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

মাদকের গডফাদার ধরার ক্ষেত্রে সহযোগিতা পাচ্ছি না: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজশাহী নগরীতে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম ভাঙ্গিয়ে চলছে পুকুর ভরাট

টনপ্রতি ৮০০ ডলারের নিচে পেঁয়াজ রপ্তানি করবে না ভারত

মদীনাতুল উলুম কামিল মাদ্রাসাকে জাতীয়করণের আশ্বাস মন্ত্রীর

রাজশাহী কারাগারে দগ্ধ কয়েদির মৃত্যু

রাজশাহী নগরীতে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহী নগরীতে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহী নগরীতে গাঁজাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

সড়কে প্রাণ গেল গীতিকার-সাংবাদিক বিশালের

সড়কে প্রাণ গেল গীতিকার-সাংবাদিক বিশালের

প্রাথমিকে শিক্ষক বদলি: ফের নীতিমালা সংশোধনের সিদ্ধান্ত

প্রাথমিকে ফল জালিয়াতির অভিযোগে বোয়ালিয়া থানা শিক্ষা কর্মকর্তা বরখাস্ত