Saturday , 21 March 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

প্রধানমন্ত্রীর পরিবারের সাথে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময়

প্রতিবেদক
sonynews
March 21, 2026 11:15 am

অনলাইন ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবারে সাথে সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর সরকারি বাসভবন যমুনায় ঈদের দিন বেলা ১২টায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিনী ডা: জোবায়দা রহমান, মেয়ে জাইমা রহমান এবং ভাই মরহুম আরাফাত রহমান স্ত্রী শর্মিলা রহমানসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে সকলে আনন্দঘন পরিবেশে যৌথ ছবি তোলেন।

সাক্ষাৎকালে তারা পরস্পরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। কুশলাদি বিনিময়ের পাশাপাশি দেশের সার্বিক পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। এ সময় জাতীয় ঐক্য, রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক ধারা আরো শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

ঈদের এই পবিত্র মুহূর্তে দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন উভয়পক্ষ। পাশাপাশি জনগণের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনায় অনুষ্ঠিত এই শুভেচ্ছা বিনিময় দেশের রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক বার্তা দেবে এবং পারস্পরিক সহনশীলতা ও সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে সহায়ক হবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

পহেলা বৈশাখ বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ, আরএমপি কমিশনার

রাজনৈতিক পালাবদল: বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করতে পারবে ভারত?

২৮ অক্টোবর সমাবেশ, নয়াপল্টনে ‘অনুমতি পাচ্ছে’ বিএনপি, বায়তুল মোকাররমে আ.লীগ

দুই বছর একসাথে থাকার পর বিয়ের কথা বলায় ৩৫ টুকরো

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র-প্রতিরোধী ব্যবস্থা দিতে পারছে না ইসরায়েল

চলন্ত ট্রেন থেকে ঝুলিয়ে রেখে ধাক্কা, ভাইরাল সেই ভিডিও নিয়ে যা জানা গেল

স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় প্রধান শিক্ষক ফিরোজের যাবজ্জীবন

নগরীতে দুই মাদকসেবি সহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীর সড়ক বিভাজকের গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা, থানায় অভিযোগ 

ঘুষের ১০ লাখ টাকাসহ রাজশাহীর উপ-কর কমিশনার আটক