বুধবার , ২৫ অক্টোবর ২০২৩ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নগরীর সড়ক বিভাজকের গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা, থানায় অভিযোগ 

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ২৫, ২০২৩ ২:৪৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ  রাজশাহী মহানগরীর সায়েরগাছা মোড় থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত সড়ক বিভাজকে ১২৫টি বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। একই সাথে আরো ৫০টি গাছ তুলে নিয়ে গেছে। এ ঘটনায় বুধবার নগরীর কাশিয়াডাঙ্গা থানায় রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়েছে।
এদিকে বুধবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ  কাশিয়াডাঙ্গা থানা পুলিশকে দোষীদের খুঁজে বের করতে নির্দেশ দেন এবং স্থায়ী বাসিন্দাদের সজাগ থাকার অনুরোধ জানান রাসিক মেয়র।

এ ব্যাপারে রাসিকের পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ উল ইসলাম জানান, রাসিক মেয়র জনাব এএইচএম খায়রুজ্জামান লিটন স্যারে দিক নির্দেশনায় নগরীর সড়ক বিভাজক বিভিন্ন প্রজাতির ফুলের গাছে সাজানো হয়েছে। পরিবেশ কর্মীদের নিবিড় পরিচর্যায় গাছগুলো বড় হয়ে উঠেছে। বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে কে বা কাহারা বহরমপুর রেল ক্রসিং হতে কাশিয়াডাঙ্গা সড়কের সায়েরগাছা মোড় থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত সড়ক বিভাজকে ১২৫টি বিভিন্ন কেটে ফেলেছে। এরমধ্যে ৩৯টি কবরী, ২৫টি মুসান্ডা, ৩৫টি বড় রঙ্গন, ২৬টি মিনি রঙ্গন ফুলের গাছ রয়েছে। এছাড়া আরো ৫০টি গাছ তুলে নিয়ে গেছে। এ ব্যাপারে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

জুয়ার বোর্ডে র‍্যাবের অভিযান; মাদকসহ ৯ জুয়ারি আটক

ভূমি ব্যবস্থার আধুনিকায়নে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ভূমিমন্ত্রী

রাজশাহীতে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি মামলা

থাকেন ৩০০ কিঃমিঃ দুরে তবুও মিথ্যা মামলার আসামি হলেন দিন মজুর!

আগামী ১৯ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চন্দ্রিমা থানা বিএনপির প্রস্তুতি সভা

একটি মহল বিএনপিকে জনবিচ্ছিন্ন করার চেষ্টা করছে: আব্দুস সালাম

নির্যাতিতদের সমর্থনে রাজশাহীতে অধিকারের মানববন্ধন

৫ আগস্টের ঘটনায় সব হত্যার বিচার হবে: আইজিপি

শিক্ষক-কর্মচারীদের ক্ষোভ: রাজশাহী নিউ গভ. কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে বৈষম্য ও দুর্নীতির অভিযোগ