• রাজশাহী, বাংলাদেশ
  • ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহীর বাগমারায় অগ্নিদগ্ধ মায়ের পর ছোট ছেলের মৃত্যু

প্রকাশ: শনিবার, ১ জুলাই, ২০২৩ ৯:৩৭

রাজশাহীর বাগমারায় অগ্নিদগ্ধ মায়ের পর ছোট ছেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: বাগমারায় অগ্নিদগ্ধ হয়ে মা ফরিদা ইয়াসমিনের মৃত্যুর পর এবার দগ্ধ ছোট ছেলে রাফিউল বাসার মারা গেছে। শুক্রবার (৩০ জুন) সন্ধ্যা ৭টায় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। আর রাফিউলের বড় ভাই রাশিদুল ইসলামের অবস্থা এখনো আশঙ্কাজনক।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আগুনে পুড়ে ফরিদা ইয়াসমিনের মৃত্যুর হয়। তার দুই ছেলেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। শুক্রবার সন্ধ্যায় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন রাফিউল মারা যায়। তার বড় ভাই এখনো সেখানে ভর্তি আছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

এর আগে, গত বৃহস্পতিবার (২৯ জুন) মধ্যরাতে বাগমারা উপজেলার মাদারিগঞ্জ বাজারের নিজ বাড়িতে অগ্নিদগ্ধ হয় মা ও দুই ছেলে। ফরিদা ইয়াসমিন দুর্গাপুর উপজেলার শিবপুর বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা। তার স্বামী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে বিশেষজ্ঞ এজাজুল বাশার স্বপন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার পরিবারের সবাই মিলে পশু কোরবানি করেন। সেই মাংস কিছু রান্নাবান্না করে পরিবারের সবাই মিলে রাতে খাওয়া-দাওয়া করেন। খাওয়া শেষে এজাজুল বাশার স্বপন রাজশাহী নগরীর বাসায় চলে আসেন। দুই ছেলেকে নিয়ে মা ফরিদা ইয়াসমিন ছিলেন গ্রামের বাড়িতে। গভীর রাতে অগ্নিকাণ্ডের শিকার হয় তারা। শোওয়ার ঘরেই দগ্ধ হয়ে মারা যায় ফরিদা।

এ ঘটনায় দগ্ধ অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন ফরিদার দুই ছেলে রাশিদুল ইসলাম ও রাফিউল বাসার। রাশিদুল রাজশাহীর একটি বেসরকারি মেডিক্যাল কলেজ থেকে এ বছর এমবিবিএস সম্পন্ন করেছেন। রাফিউল একাদশ শ্রেণির ছাত্র। উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সকালে তাদের ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন সন্ধ্যায় ছোট ছেলের মৃত্যু হয়।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ সংবাদ

আজ মহান বিজয় দিবস
শনিবার, জুলাই ১, ২০২৩ ৯:৩৭
৪ নেতাকে সুখবর দিল বিএনপি
শনিবার, জুলাই ১, ২০২৩ ৯:৩৭
ক্যাশ লেস সিস্টেম চালু করছে রুয়েট
শনিবার, জুলাই ১, ২০২৩ ৯:৩৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮