বৃহস্পতিবার , ২৬ অক্টোবর ২০২৩ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

২৮ অক্টোবর সমাবেশ, নয়াপল্টনে ‘অনুমতি পাচ্ছে’ বিএনপি, বায়তুল মোকাররমে আ.লীগ

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ২৬, ২০২৩ ৬:১৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৮ অক্টোবর আওয়ামী লীগ ও বিএনপিকে তাদের পছন্দের জায়গায় সমাবেশ করতে দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তবে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো দলকেই অনুমতি দেওয়া হয়নি।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ডিএমপির ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা জানান, দুই দল তাদের সমাবেশের পরিকল্পনা আমাদের জানিয়েছে। ডিএমপি তাদের ওপর আস্থা রেখে পছন্দের জায়গায় সমাবেশ করতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ডিএমপি সূত্র জানায়, পছন্দের জায়গায় সমাবেশ করতে দুই দল ও পুলিশের মধ্যে চিঠি চালাচালির পর অনুমতি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন শর্ত সাপেক্ষে তাদের এ অনুমতি দেওয়া হতে পারে। তবে বিশৃঙ্খলা করলে পুলিশ সর্বোচ্চ কঠোর হবে।

এদিকে জামায়াতে ইসলামীকে অনুমতি দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে।

জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান রাতে ঢাকা পোস্টকে বলেন, পুলিশের পক্ষ থেকে আওয়ামী লীগ ও বিএনপির মতো বড় দুই দলকে চিঠি পাঠিয়ে কর্মসূচির ব্যাপারে বিস্তারিত জানতে চাওয়া হয়েছিল। তাদের কর্মসূচি কীভাবে, কখন, কোথায় করতে চায় তা পুলিশকে লিখিতভাবে জানিয়েছে। তাদের বক্তব্য বিচার-বিশ্লেষণ করা হচ্ছে।

কমিশনার আরও বলেন, আমরা ২৮ অক্টোবর ছোটখাট অনেক দলকে অনুমতি দিয়েছি। তবে বড় দুটি রাজনৈতিক দলের কর্মসূচি নিয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। কাল এ নিয়ে বৈঠক করে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে। জামায়াতে ইসলামীর কর্মসূচি নিয়েও কোনো সিদ্ধান্ত হয়নি।

গত বুধবার বিকল্প দুটি ভেন্যুর নামসহ ৭টি তথ্য চেয়ে আওয়ামী লীগকে চিঠি দেয় পুলিশ। পরে আজ (বৃহস্পতিবার) আওয়ামী লীগের পক্ষ থেকে পুলিশের চিঠির চাওয়া সব তথ্য দেওয়া হয়।

আগামী ২৮ অক্টোবর বিকেলে ঢাকার নয়াপল্টনে মহাসমাবেশের ঘোষণা দিয়ে রেখেছে বিএনপি। একই দিন আওয়ামী লীগ শান্তি সমাবেশের ডাক দিলে তা নিয়ে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

ইমরানকে খাঁনকে পুলিশের হাতে তুলে দিল পাক রেঞ্জার্স

রাজশাহীতে ১৬৮তম সাঁওতাল বিদ্রোহ দিবস পালন

গরু চুরির মামলায় ছাত্রলীগের সেই নেত্রীর নামে চার্জশিট

গরু চুরির মামলায় ছাত্রলীগের সেই নেত্রীর নামে চার্জশিট

রাজশাহী নগরীতে আ.লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার

‘রাজশাহীতে বিএনপি‘র সমাবেশকে প্রত্যাখান করেছে সাধারণ মানুষ’ খায়রুজ্জামান লিটন

‘রাজশাহীতে বিএনপি‘র সমাবেশকে প্রত্যাখান করেছে সাধারণ মানুষ’ খায়রুজ্জামান লিটন

প্লট মালিকদের অভিযোগের ভিত্তিতে বনলতা ও চন্দ্রিমা আবাসিক প্রকল্প পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান

“মতের ভিন্নতা থাকুক, হুমকির ভাষা নয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যুক্তির চর্চা চাই – আরইউজে সভাপতি”

এবার ভোটার শনাক্তের সমস্যা মেটাতে ১০ আঙুলের ছাপ নেবে ইসি

এবার ভোটার শনাক্তের সমস্যা মেটাতে ১০ আঙুলের ছাপ নেবে ইসি

রিকশায় পড়ে যাওয়া মোবাইল উদ্ধার: পুলিশের তৎপরতা ও সাংবাদিকদের সহায়তায় স্বস্তি স্কুল শিক্ষিকার

গণসমাবেশস্থল উপচে পড়ে জনস্রোত

গণসমাবেশস্থল উপচে পড়ে জনস্রোত