বুধবার , ৮ এপ্রিল ২০২৬ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সাইবার ক্রাইম মোকাবিলায় দক্ষ ও আধুনিক পুলিশ গড়ে তোলার আহ্বান আইজিপির

প্রতিবেদক
sonynews
এপ্রিল ৮, ২০২৬ ১২:১২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, বর্তমান বিশ্বে অপরাধের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তিনির্ভর অপরাধ, সাইবার ক্রাইম ও জঙ্গিবাদ মোকাবিলায় পুলিশ কর্মকর্তাদের দক্ষতা ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আজ বাংলাদেশ পুলিশ একাডেমি (সারদা)-তে ৪১তম ক্যাডেট ব্যাচের শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টরদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, একজন পুলিশ সদস্যের প্রধান দায়িত্ব হলো জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করা। এ লক্ষ্যে প্রশিক্ষণে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নিজেকে সর্বদা আধুনিক ও আপডেট রাখতে হবে।

প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “তোমরা আজ শুধু একটি চাকরিতে যোগ দিচ্ছ না, বরং একটি মহান সেবামূলক পেশায় আত্মনিয়োগ করছ। যার মূলমন্ত্র—‘সেবাই ধর্ম’। মানুষের পাশে দাঁড়ানো, বিপদে সহায়তা করা এবং ন্যায় প্রতিষ্ঠার মূল্যবোধ ধারণ করেই এগিয়ে যেতে হবে।”

তিনি আরও আশা প্রকাশ করেন, নবীন পুলিশ সদস্যরা দায়িত্ব পালনে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে এবং বাংলাদেশ পুলিশের সুনাম অক্ষুণ্ন রাখবে।

এর আগে আইজিপি শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টরদের অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন। পরে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

উল্লেখ্য, এবারের কুচকাওয়াজে ২০৯ জন শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টর অংশ নেন, যাদের মধ্যে পাঁচজন নারী সদস্য রয়েছেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল জি এম আজিজুর রহমানসহ জনপ্রতিনিধি এবং সামরিক ও বেসামরিক বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশের প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে

নির্বাহী পরিচালক শফিকুল ইসলামের বিরুদ্ধে বিএমডিএতে রাজনীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, মামলা ও অস্থিরতার সৃষ্টি!

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

রাজশাহী নগরীতে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট-সহ গ্রেফতার ৭

আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী বলে বিএনপি আন্দোলন করতে পারছে : প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী বলে বিএনপি আন্দোলন করতে পারছে : প্রধানমন্ত্রী

ডিএমপি কমিশনারের সাথে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সাক্ষাৎ

টিকটকার স্ত্রীকে পাহাড়ে নিয়ে খুন করে স্বামী ও তার দুই বন্ধু

ওয়াকফ বিল পাশ হওয়ায় নিরাপত্তাহীন হয়ে পড়বে ভারতের মুসলমানরা

চার বছরের সাজা প্রাপ্ত আসামি ইয়াবা সহ আটক

পাকিস্তানের নতুন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান