Tuesday , 28 January 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

চাঁপাইনবাবগঞ্জের প্রবীণ সাংবাদিক জোবদুল হকের দাফন সম্পন্ন

প্রতিবেদক
sonynews
January 28, 2025 1:04 pm

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার সাবেক শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. জোবদুল হকের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় জেলার শিবগঞ্জ উপজেলার সত্রাজিতপুর কেন্দ্রীয় গোরস্থান প্রাঙ্গণে মরহুমের জানাযার নামাজ শেষে সেখানেই তার মরদেহ দাফন করা হয়।

এ সময় জানাযা ও দাফনে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. তসলিম উদ্দীন, বর্তমান সভাপতি গোলাম মোস্তফা মন্টু, সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি এমরান ফারুক মাসুম, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল আলম, শিবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক সোনা, আহবায়ক কমিটির সদস্য বারিউল ইসলাম ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশশ্রহণ করেন।

এর আগে সোমবার (২৭ জানুয়ারী) বিকেল ৪টা ২০ মিনিটে শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের বহলাবাড়ি এলাকায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত অসুস্থতায় শেষ নি:শ^াস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিক ও প্যারালাইসিস রোগে ভুগছিলেন।

উল্লেখ্য, তিনি রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক বার্তা পত্রিকার মধ্য দিয়ে ১৯৮৪ সালে সাংবাদিকতা শুরু করেন। পেশাগত দীর্ঘ জীবনে তিনি বাংলার বাণী ও যুগান্তরে কাজ করেছেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রামেকে একদিনে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

রাজধানীতে বাসে অজ্ঞান পার্টির খপ্পরে দুইজন

রাজশাহী তালিমারীতে ৮ ফুটের প্রশস্ত রাস্তা এবার ২৪ ফুটে উন্নীত

রাজশাহীতে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে আইনশৃঙ্খলা এবং নিত্যপণ্যের মূল্য সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাসিকের সংবাদ সম্মেলনে এসে তোপের মুখে আরডিএ চেয়ারম্যান

ইন্দোনেশিয়ায় ১০০ শিশুর মৃত্যু : সব কাশির সিরাপে নিষেধাজ্ঞা

ইন্দোনেশিয়ায় ১০০ শিশুর মৃত্যু : সব কাশির সিরাপে নিষেধাজ্ঞা

পাকিস্তানকে বিপুল পরিমাণ অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র, নতুন চাপের মুখে ভারত!

রাজশাহীতে বাস ও পুলিশ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত ২

রাজশাহীতে বাস ও পুলিশ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত ২

উখিয়ায় মাছের ক্যারেটে ২ লাখ ইয়াবা, পাচারকারী পালিয়েছে

নজরুলের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত ওসমান হাদি