মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

উখিয়ায় মাছের ক্যারেটে ২ লাখ ইয়াবা, পাচারকারী পালিয়েছে

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ২৯, ২০২৬ ২:০১ পূর্বাহ্ণ

সনি বাংলা ডেস্ক: কক্সবাজারের উখিয়ায় জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের সময় ফেলে যাওয়া মাছের ক্যারেট থেকে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীন উনচিপ্রাং বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী মেজরের ঘের এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, নিয়মিত টহলের সময় সীমান্ত পিলার বিআরএম-১৭ থেকে প্রায় ৫০০ মিটার উত্তরে এবং শূন্যলাইন থেকে প্রায় ৩০০ গজ পশ্চিমে একজন ব্যক্তিকে মাছের ক্যারেট মাথায় নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়।

বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে ওই ব্যক্তি মাথায় থাকা মাছের ক্যারেটটি ফেলে পাশের গ্রামের দিকে পালিয়ে যায়। পরে ক্যারেটটি তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেটের ভেতর থেকে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধার করা ইয়াবার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে মাদক পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

জাসাসের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতিহারে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিয়ের তারিখ জানিয়ে দোয়া চাইলেন বুবলী

নানা আয়োজনে অনুষ্ঠিত হলো আরইউজের ‘ফ্যামিলি ডে-২০২৬

রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন পূজা চেরি

রাজশাহী রেলস্টেশনে সিগারেট খেতে নিষেধ করায় আনসার সদস্যকে ঘুষি মেরে হত্যা: ভিডিও

প্রশাসনকে সততা ও সাংবিধানিক দায়িত্ববোধ নিয়ে কাজের নির্দেশ ভূমিমন্ত্রীর

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

তানোরে কোল্ড স্টোরেজে ডাকাতি: নিরাপত্তাকর্মীদের বেঁধে চার লাখ টাকা লুট

নগরীতে দুই মাদক কারবারি গ্রেপ্তার: মাদক উদ্ধার