রবিবার , ১৪ এপ্রিল ২০২৪ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পহেলা বৈশাখ বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ, আরএমপি কমিশনার

প্রতিবেদক
সনি নিউজ
এপ্রিল ১৪, ২০২৪ ১২:৪৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: আজ ১৪ এপ্রিল পহেলা বৈশাখ, বাংলার নববর্ষ। নতুন বছরের আগমনে মুখরিত বাংলাদেশ। দিনটি উপলক্ষ্যে পুরনো দুঃখ-কষ্ট, যন্ত্রনা-বেদনা ভুলে নতুন বছরে আনন্দ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনায় আরএমপিতে অনুষ্ঠিত হয়েছে শুভেচ্ছা বিনিময় ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

আরএমপি পুলিশ কমিশনারের বাসভবনে (মেট্রো ভবন) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে সকাল ৭ টায় শুভেচ্ছা বিনিময় ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, বিভাগীয় কমিশনার, রাজশাহী, মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার), ডিআইজি, রাজশাহী রেঞ্জ ও বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম, কমিশনার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, পহেলা বৈশাখ বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং সার্বজনীন লোকউৎসব। এই দিন আমরা আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি মনে রাখি এবং নতুন বছরের জন্য আশা ও উদ্যমের সঞ্চার করি। সকলকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানান এবং সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার ‘তাপু’ আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) জনাব মো: রশীদুল হাসান, পিপিএম ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, সেক্টর কমান্ডার বিজিবি, রাজশাহী কর্নেল ইমরান ইবনে রউফ, জেলা প্রশাসক, রাজশাহী জনাব শামীম আহমেদ, পুলিশ সুপার, রাজশাহী জনাব জনাব মো: সাইফুর রহমান, পিপিএম, র‌্যাব-৫, রাজশাহী’র অধিনায়ক লে: কর্নেল মো: মুনিম ফেরদৌস, এসজিপি, পিএসসি, এসিসহ প্রমূখব্যক্তিবর্গ ও আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ আরএমপি’র ১২ থানার ওসি।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী