বৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মাদকের বিরুদ্ধে পুঠিয়া প্রশাসনের হানা, কারাগারে ৩

প্রতিবেদক
sonynews
জুলাই ২৩, ২০২৬ ৯:৩৩ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: মাদকবিরোধী অভিযানে তিন মাদকসেবীকে আটক করে কারাদণ্ড দিল প্রশাসন। বুধবার (২২ জুলাই) বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাট ও বারইপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে শিবপুর হাট ও বারইপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস।

আটক ব্যক্তিরা হলেন বানেশ্বর ইউনিয়নের শিবপুর বাজার এলাকার মৃত মোকছেদের ছেলে মো. মাসুদ রানা (৪৫), একই এলাকার বেল্লাল আলীর ছেলে মো. লিটন (৩৫) এবং বারইপাড়া গ্রামের মৃত কাচু শেখের ছেলে মো. শহিদুল ইসলাম (৫৭)।

পরে ভ্রাম্যমাণ আদালতে অপরাধ প্রমাণিত হওয়ায় তাঁদের মধ্যে দু’জনকে তিন মাস করে এবং একজনকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাঁদের অর্থদণ্ডও করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস বলেন, ‘‘মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এই ধরনের অভিযান নিয়মিত চালানো হচ্ছে। মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।’’ #

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবিতে বাবা-ছেলের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ

রাবিতে ছাত্রজোটের কর্মসূচিতে হামলার অভিযোগ, ছাত্রদলের নিন্দা

রাজশাহীতে পৃথক অভিযানে নারীসহ ৭ মাদক কারবারি গ্রেপ্তার

রাকসুর জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসার’ দাবি ছাত্রদলের

রাজশাহীর তানোরে বিদেশী পিস্তল ও বিপুল পরিমান অস্ত্র উদ্ধার

ইনান মুস্তাহিদ সাকিবের ইন্তেকালে জামায়াত নেতৃবৃন্দের গভীর শোক প্রকাশ

ইঞ্জি. আরিফুজ্জামান আইডিইবি রাজশাহী জেলা শাখার নির্বাহী সদস্য পদে নির্বাচিত

বিইউসি’র সভাপতি নির্বাচিত ড. এস এম আব্দুর রাজ্জাক, রুয়েট পরিবারের অভিনন্দন

রাজশাহী নগরীতে চাঁদাবাজির সময় ৩ সমন্বয়ক আটক