• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
Headline
রাজশাহীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ জনের সাজা বেসরকারিকরণ হলে বাড়বে বিদ্যুতের দাম, কমবে সেবার মান: বিদ্যুৎ শ্রমিক ফেডারেশন রাজশাহী নগরীতে পরিত্যক্ত বাড়িতে র‌্যাবের অভিযান, ম্যাগাজিন-গুলিসহ বিপুল আলামত উদ্ধার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নিউজ প্রেজেন্টার হিসেবে দায়িত্ব পালন করছেন এনজামুল হক সৈকত রাবি লাইব্রেরিতে রাকসু-শিবির নেতাদের হামলার অভিযোগ, তিন শিক্ষার্থী গুরুতর আহত রুয়েটে প্রো-ভিসি পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. আখতার হোসেন ঘাসিগ্রাম ইউপির ১৫টি মসজিদের ইমাম, মোয়াজ্জেম ও খাদেমদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়  নওগাঁয় তরুণীকে ফুসলিয়ে ধর্ষণের অভিযোগ, গুরুতর আহত অবস্থায় রামেকে ভর্তি হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল রাজশাহী জেলা পুলিশ রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ব্রিটিশ হাই কমিশনের প্রতিনিধি সৌজন্য সাক্ষাৎ

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে রাজশাহী মহানগরবাসীকে আরএমপি’র শুভেচ্ছা

sonynews / ৫ Time View
Update : বুধবার, ২৭ মে, ২০২৬

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে রাজশাহী মহানগরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আযহার এই মহিমান্বিত ক্ষণে সকলের জীবনে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আসুক।

তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে রাজশাহী মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নিরাপদ নগর গড়ার লক্ষ্যে মহানগরজুড়ে ২৪ ঘণ্টা পালাক্রমে পুলিশি টহল, চেকপোস্ট কার্যক্রম এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

শুভেচ্ছা বার্তায় আরও উল্লেখ করা হয়, নগরবাসী যাতে নির্বিঘ্নে ও স্বস্তির সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মামলা গ্রহণ, জিডি, পুলিশ ক্লিয়ারেন্সসহ বিভিন্ন সেবায় সর্বোচ্চ আন্তরিকতা, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া কোনো অপরাধমূলক ঘটনার ক্ষেত্রে দ্রুত পুলিশি সাড়া নিশ্চিত করতেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পুলিশ কমিশনার বলেন, পুলিশি সেবা গ্রহণে কোনো ধরনের হয়রানি বা অনিয়মের শিকার হলে নাগরিকরা আরএমপি’র হটলাইন নম্বরে যোগাযোগ করে সহযোগিতা নিতে পারবেন।

তিনি আরও বলেন, “জনগণের সহযোগিতা ছাড়া একটি নিরাপদ নগর গড়ে তোলা সম্ভব নয়। তাই অপরাধ নিয়ন্ত্রণ ও শান্তিপূর্ণ নগরী প্রতিষ্ঠায় সম্মানিত নাগরিকদের মূল্যবান মতামত, পরামর্শ ও সহযোগিতা আমাদের একান্ত কাম্য।”

পরিশেষে রাজশাহী মহানগরবাসীকে আবারও পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “আপনাদের সঙ্গে নিয়েই রাজশাহী মেট্রোপলিটন পুলিশ একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত নগর গড়তে অঙ্গীকারবদ্ধ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category