শনিবার , ১৪ মার্চ ২০২৬ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক রিটনকে অভিনন্দন ভূমিমন্ত্রী মিনুর

প্রতিবেদক
sonynews
মার্চ ১৪, ২০২৬ ৩:৩৪ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নবনিযুক্ত প্রশাসক মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।রাজশাহী ভ্রমণ

শনিবার এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘‘মাহফুজুর রহমান রিটনকে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। রিটন দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তার নেতৃত্বে রাজশাহী মহানগর আরও সুন্দর, সুশৃঙ্খল ও সমৃদ্ধ নগরীতে পরিণত হবে বলে আশা করি।’’

ভূমিমন্ত্রী আরও বলেন, ‘‘রাজশাহীর উন্নয়ন ও নাগরিক সেবার মান বাড়াতে রিটনের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। তার প্রতি সর্বাত্মক সহযোগিতা থাকবে। পাশাপাশি তার উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করছি।’’রাজনৈতিক বিশ্লেষণ

প্রসঙ্গত, শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে রাজশাহী সিটি করপোরেশনসহ দেশের পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। অন্য সিটি করপোরেশনগুলো হলো বরিশাল, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা।

মাহফুজুর রহমান রিটন এর আগে রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি এবং মহানগর যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি রাজশাহী মহানগর বিএনপির নতুন কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
প্রেমিকার অন্যত্র বিয়ে, গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

প্রেমিকার অন্যত্র বিয়ে, গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

সুফি গানে জ্যোতি ছড়াচ্ছেন সাগর দেওয়ান

যোগ দিবসে ভারত-বাংলাদেশ বন্ধুত্বের বার্তা দিলেন মনোজ কুমার

দেশের মানুষের হৃদয়ের মণিকোঠায় বেঁচে থাকবেন বেগম খালেদা জিয়া: মিনু

রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই’র তুষার, কাকলী, তাসু প্যানেল পরিচিতি সভা

আরএমপির অভিযানে ৭ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

রাজশাহী মহানগর জামাতের আমির-সহ ৪ নেতাকর্মী গ্রেপ্তার

রুয়েটে ‘আমেরিকায় উচ্চশিক্ষায় সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পাঁচ দফা দাবিতে রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকাল কর্মবিরতি

মোহনপুর থানার নয়া ওসি হরিদাস মন্ডলের যোগদান