Friday , 30 May 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

শহীদ জিয়ার স্মরণে চন্দ্রিমা থানা বিএনপির মানবিক কর্মসূচি

প্রতিবেদক
sonynews
May 30, 2025 9:55 am

নিজস্ব প্রতিবেদক: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে চন্দ্রিমা থানা বিএনপি। আজ শুক্রবার জুমার নামাজ শেষে চন্দ্রিমা থানা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অসহায় ও পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

চন্দ্রিমা থানা বিএনপির আহ্বায়ক ফাহিজুর হক ফাহির সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ইশা। তিনি নিজ হাতে পথচারী ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং মাইকিংয়ের মাধ্যমে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনব্যাপী বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।

বাদ জুমা, শিরোইল কলোনি বড় জামে মসজিদে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান মন্টু, চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনিসহ ১৯ নম্বর ওয়ার্ড ও থানা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী।

বিএনপির নেতারা বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা ও দূরদর্শী রাষ্ট্রনায়ক। তাঁর আদর্শেই আগামীতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই সফল হবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

পুঠিয়ায় ৪০০ ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেপ্তার

রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস

রাজশাহীতে ডিবি’র পৃথক দুটি অভিযানে ২৯১ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার: ৫

রাজশাহীতে পুলিশের ওপর হামলার ঘটনায় দেড়শ জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৬

রাজশাহীতে পুলিশের ওপর হামলার ঘটনায় দেড়শ জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৬

ভোক্তা অধিকার দিবসে প্রত্যেককে সৎ হওয়ার আহ্বান বিভাগীয় কমিশনারের

বাঘায় বাসের ধাক্কায় বাবার মৃত্যু, মেয়ে ও গর্ভবতী মা আশঙ্কাজনক

Falcon 9 launches Starlink satellites.

রাজশাহী মহানগরীতে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নিউজ প্রেজেন্টার হিসেবে দায়িত্ব পালন করছেন এনজামুল হক সৈকত

সবচেয়ে বেশি সুসম্পর্ক হবে যার সঙ্গে তিনি হলেন মহান আল্লাহ। হাফিজ মাছুম আহমদ দুধরচকী।